Forbidden

You don't have permission to access th1s resource.

শুভেন্দু অধিকারীর শপথে হাজির প্রসেনজিৎ-জিৎ-যিশু - KolkataTV
28.2 C
Kolkata

শুভেন্দু অধিকারীর শপথে হাজির প্রসেনজিৎ-জিৎ-যিশু

Must Read

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Tollywood at Suvendu Adhikari Oath)। মমতা বন্দ্যোপাধ্যায় যতবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, সেখানেও তারকাদের সমাগম চোখে পড়ে। শুভেন্দুর শপথেও তার অন্য়থা হল না। শুভেন্দুর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তাঁর একেবারে পাশেই বসেছিলেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। উপস্থিত ছিলেন জিৎ (Jeet), মমতা শঙ্করও। অতিথিদের সঙ্গে বার্তালাপ করতে দেখা যায় রুদ্রনীল ঘোষকে(Rudranil Ghosh)। তবে জিৎ, প্রসেনজিৎই শুধু নয় এদিন অনুষ্ঠানে এসেছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তীও। এদিন এসেছিলেন টলিপাড়ার পরিচিত মুখ ঋষি কৌশিক। দেখা মিলেছে টেলিপাড়ার অনেক শিল্পীদের।শুভেন্দু অধিকারীর শপথগ্রহণে হাজির ছিলেন এক সময়ের বিজেপি নেতা পায়েল সরকার।

শুভেন্দুর শপথগ্রহণে নরেন্দ্র মোদি, অমিত শাহদের উপস্থিতিতে ব্রিগেডেও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চরমে। আর সেখানেই দর্শকাসনে দেখা যায় প্রসেনজিৎ, জিৎ, জিশু, মমতা শঙ্কর, অজয় চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তীরা। অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে মমতা শঙ্কর বলেন, “ভাল লাগছে। চারিদিকে খুশির বাতাবরণ। খুব আশা রাখছি। আশা করছি, ভাল হবে। বাংলার তো বটেই, সারা ভারতের ভাল হোক।”প্রথম থেকেই জল্পনা ছিল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে দেখা যাবে কিনা, এই শপথগ্রহণ অনুষ্ঠানে। তবে সব জল্পনা মিটল একটা ক্লিকেই। সাদা শার্ট-ডেনিম ট্রাউজারে এদিন ব্রিগেডে হাজির হয়েছিলেন টলিউডের বুম্বাদা।প্রসেনজিৎ ও জিতের পাশাপাশি এদিন ব্রিগেডে দেখা মিলল যিশু সেনগুপ্তকেও। হালকা বাদামি রঙের শার্ট, ট্রাউজার এবং চোখে রোদ চশমা পরে হাজির হয়েছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে।

আরও পড়ুন:পিছিয়ে গেল ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মুক্তি, নতুন রিলিজ ডেট কবে?

বাস্তব জীবনের রাজনীতির ময়দান থেকে সচেতন ভাবেই দূরত্ব বজায় রেখে চলেন জিৎ। যখন টলিপাড়ার একঝাঁক তারকা শাসক বা বিরোধী শিবিরের পতাকা হাতে রাজপথে নেমেছেন, তখনও জিৎ-কে দেখা গিয়েছে স্টুডিওর চার দেওয়ালে।গত দেড় দশকে তৃণমূলের শাসনকালে টলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক ঝড় বয়ে গেলেও ফোরাম কিংবা ফেডারেশনের কোনও মিটিংয়েই সেভাবে দেখা যায়নি জিৎকে! সেই জিৎ যখন এ দিন ধবধবে সাদা পাঞ্জাবি আর চোখে রোদচশমা এঁটে কড়া নিরাপত্তার বেষ্টনীতে ব্রিগেডের মঞ্চে প্রবেশ করলেন। তবে কি দেবের মতোই রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন জিৎ?

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This