সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ, কাউন্সিলার সহ গ্রেফতার ৪ তৃণমূল কর্মী

Must Read

সোনারপুর-  সোনারপুরে (Sonarpur)  বিজেপি কর্মীর (Bjp Worker) বাড়িতে অগ্নিসংযোগ, কাউন্সিলার-সহ গ্রেফতার ৪ তৃণমূল কর্মী। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি কার্যকর্তা প্রণব মণ্ডলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাজপুর সোনারপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তাপস হালদার-সহ তৃণমূলের ৪ সক্রিয় কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে মালঞ্চ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় মোট ৭ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তার মধ্যে কাউন্সিলার তাপস হালদার ছাড়াও বিল্টু মিত্র, চিরঞ্জিত ঘোষ এবং মান্নান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

আরও পড়ুন-  দিলীপ ঘোষের মন্ত্রী হওয়ার খবরে উচ্ছ্বাস কুলিয়ানায়, সামনে এল ছোটবেলার সংগ্রামের গল্প

উল্লেখ্য, রাজ্যে ভোট পরবর্তী দাঙ্গা অব্যাহত। রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই কম বেশি অশান্তির খবর পাওয়া গেছে। নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি ছিল অশান্তি, দাঙ্গা মুক্ত ভোট করানোর। কিন্তু ভোট মিটতেই সেই এক আতঙ্কের সাক্ষী থাকছে জেলা থেকে শহরতলী। সব থেকে বড় ভয়াবহ ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপ্ত সহায়ক চন্দ্রনাথের রথের নৃশংস ভয়াবহ হত্যাকাণ্ড।

Latest News

‘ভারত গণতন্ত্রের জননী’, আন্দোলনের আবহেই রাজধানীতে দাঁড়িয়েই বার্তা মোদির

ওয়েব ডেস্ক : দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন দিল্লিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতন্ত্র ও অর্থনৈতিক...

More Articles Like This