অভিষেকের জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হল

Must Read

কলকাতা: রাজ্যে ১৫ বছর পর ঘটেছে পালাবদল। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে একের এক প্রশাসনিক সংস্কারের কাজে হাত দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee) জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হল। সোমবার বিকেলেই নির্দেশ জারি করা হয়েছে যে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ বিশাল নিরাপত্তা বাহিনী বা বিশেষ পাইলট কারের সুবিধা আর থাকছে না।

রাজ্যে পালাবদলের পর অভিষেকের বাড়ির সামনে থেকেও পুলিশি নিরাপত্তা তুলে নিয়েছিল প্রশাসন। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হল! একজন সাংসদ যে নিরাপত্তা পেয়ে থাকেন, এখন থেকে সেই নিরাপত্তাই পাবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে আজ, সোমবারই এই নির্দেশ জারি হয়েছে বলে খবর।

আরও পড়ুন: পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু

প্রসঙ্গত, গত এক দশকের বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘জেড প্লাস’ (Z+) ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। তাঁর যাতায়াতের সময়ে রাস্তা ব্লক করা থেকে শুরু করে কয়েক ডজন পুলিশ কর্মী ও কমান্ডো মোতায়েন থাকত। সোমবার বিকেলে সব জেলার জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, কোনও রাজনৈতিক নেতার উপর হামলার আশঙ্কা না থাকলে অহেতুক নিরাপত্তা পাবেন না। এবার থেকে একজন সাধারণ সাংসদ হিসাবে যেটুকু নিরাপত্তা পাওয়ার সেটুকুই পাবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Latest News

গণেশ চতুর্থী ২০২৬ কবে? কলকাতায় পুজোর শুভ সময় জানুন, থাকল তিথি ও পুজোর নিয়ম

ওয়েব ডেস্ক : ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। হিন্দু বিশ্বাস অনুযায়ী, যে কোনও শুভ কাজ শুরুর আগে গণেশের...

More Articles Like This