33.9 C
Kolkata

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু

Must Read

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Recruitment Scam) গ্রেফতার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করা হল সুজিত বসুকে। দীর্ঘ সাড়ে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরেই গ্রেফতার। অভিযোগ বয়ানে একাধিক অসংগতি এবং অসহযোগিতা করার গ্রেফতার করে ইডি।প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হল। সূত্রের খবর, রাতেই মেডিকেল করানো হবে।

ইডি সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভায় (South Dum Dum Municipality) ১৫০জনের চাকরি দিয়েছিল। টাকা এবং জায়গা জমির লেনদেন সম্পর্কিত একাধিক তথ্য হিসাবের গরমিল ছিল। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরীপ্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায় তাঁকে তলব করা হয়েছিল। উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং হালিশহরসহ বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কারচুপি হয়েছে। যে সময়ে এই ঘটনা ঘটেছে সেই সময় সুজিত দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সমস্ত নিয়ে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় প্রাক্তন দমকল মন্ত্রীকে।সোমবার রাত সওয়া ৯টা নাগাদ গ্রেফতার করা হল সুজিত বসুকে।

আরও পড়ুন: রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল

বিধানসভা ভোটের আগে একাধিক বার ইডি তলব করেছিল বিধাননগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিতকে। কিন্তু ভোটের কাজে ব্যস্ততার জন্য তিনি হাজিরা দিতে পারেননি।এর আগে গত ১ মে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। তবে ৪ মে, ভোটের ফলঘোষণার পরে এই প্রথম বার ইডির দফতরে হাজিরা দিলেন তিনি। ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা।

Latest News

বিশ্বকাপে জীবন্ত হয়ে উঠল ৬৮ বছরের ইতিহাস! ১৯৫৮ সালের বিশ্বকাপে কী ঘটেছিল জানেন?

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি! ৬৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা গেল এক বিরল কাকতালীয় ঘটনা। ২০২৬...

More Articles Like This