বিজেপি কর্মীকে মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা তাপস চক্রবর্তী

Must Read

হুগলি: চুঁচুড়া-মগড়া (Chinsurah) পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি তাপস চক্রবর্তীকে (Tapas Chakraborty) গ্রেফতার করেছে মগড়া থানার পুলিশ। বিজেপি (BJP) নেতা সন্দীপ সাধুখাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অভিযোগ, গত ১৯ জানুয়ারি মগড়া বিডিও অফিসে এসআইআর (SIR) সংক্রান্ত কাজ চলাকালীন বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেই ঘটনায় বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সম্পাদক সন্দীপ সাধুখাঁকে তাড়া করে মারধরের অভিযোগ ওঠে। পরে তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা চেয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়।

আরও পড়ুন: পুলিশের জালে জাহাঙ্গির! কলকাতায় আনা হচ্ছে ফলতার প্রাক্তন তৃণমূল প্রার্থীকে

এই ঘটনার জেরে সন্দীপ সাধুখাঁ মগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্ত চলাকালীনই তাপস চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, গ্রেফতারের আগে তাপস চক্রবর্তীকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়দের একাংশ তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তাঁকে খালি গায়ে একটি উত্তরীয় জড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এই প্রসঙ্গে বিজেপি নেতা সন্দীপ সাধুখাঁ বলেন, “ব্রাহ্মণের সন্তান হিসেবে তাঁর শরীরে পৈতে ছিল। সেই কারণেই গায়ে একটি উত্তরীয় দেওয়া হয়েছিল।”

তবে মারধরের ঘটনায় পুলিশের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং গ্রেফতার হওয়া তৃণমূল নেতাকে আদালতে পেশ করা হবে।অন্যদিকে, বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় তৃণমূলের কিছু নেতার বিরুদ্ধে অত্যাচার ও দাপটের অভিযোগ ছিল। গ্রেফতারের ঘটনায় সেই অভিযোগগুলি নতুন করে সামনে এসেছে।

Latest News

রাতভর বৃষ্টিতে ফের বিপর্যয়, বালাসনের স্রোতে ভাসল দুধিয়ার সেতু

ওয়েব ডেস্ক : রাতভর বৃষ্টির পর ফের বিপর্যয়ের ছবি উত্তরবঙ্গে (North Bengal)। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে...

More Articles Like This