41.2 C
Kolkata

বিরাট রদবদল, রাজ্যের ১৭৯ জন আইপিএস অফিসারকে বদলি ও পদোন্নতি

Must Read

কলকাতা: বিরাট রদবদল পুলিশে। রাজ্যের ১৭৯ জন পুলিশ আধিকারিক আইপিএস অফিসারকে বদলির (WB IPS Transferred) বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। সরিয়ে দেওয়া হল ডায়মন্ড হারবার (Diamond Harbour)-সহ ১২ পুলিশ সুপারকে। সেই বেশকিছু পুলিশ আধিকারিককে পদোন্নতি দেওয়া হল। ভোট পরবর্তী রাজ্যপুলিশে এটাই সব থেকে বড়ো রদবদল।

রাজ্যে পালাবদলের পর গোটা রাজ্য জুড়ে আইপিএসদের বদলি। একসঙ্গে সরিয়ে দেওয়া হল ১৭৯ জন আইপিএসকে। তাঁদের মধ্যে রয়েছেন ১২ জন পুলিশ সুপার। তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান, কৃষ্ণনগর, জলপাইগুড়ি, বারাসাত, ডায়মন্ড হারবার, দক্ষিণ দিনাজপুর, বারুইপুর,বীরভূম, বাঁকুড়া, হাওড়া গ্রামীণ, পুরুলিয়া, হুগলি গ্রামীন পুলিশ জেলা। এই সব এসপিদের বদল করল রাজ্য। বদল হয়েছে কলকাতা পুলিশ-এও। শুধু বদলি নয়, দীর্ঘ ওই তালিকায় একাধিক শীর্ষ আধিকারিকের পদোন্নতিও হয়েছে ৷  রয়েছেন বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। বীরভূম জেলার পুলিশ সুপার ও বদল করা হল। বীরভূমের নতুন পুলিশ সুপার হলেন বিদিত রাজ ভুদেশ। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ছিলেন। পাশাপাশি বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক বদল হল। নতুন বোলপুরের এসডিপিও হলেন অর্পিত আর প্রকাশ। যিনি বাঁকুড়া জেলার পুলিশের আধিকারিক ছিলেন।তার পাশাপাশি বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ও বদল হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কার পরও হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস, কী হতে চলেছে?

কলকাতা পুলিশ থেকে শুরু করে সিআইডি (CID), এসটিএফ (STF), আইবি (IB) এবং বিভিন্ন জেলার রেঞ্জ ডিআইজি (DIG) ও আইজিপি (IGP) পদে নতুন মুখ আনা হয়েছে৷ নবান্নের জারি করা এই বিজ্ঞপ্তি অনুযায়ী,যেমন, বাঁকুড়া রেঞ্জের আইজিপি রাজেশ কুমার যাদবকে বদলি করে পাঠানো হয়েছে আইজিপি এসটিএফ (STF) পদে৷ মালদহ রেঞ্জের আইজিপি দীপনারায়ণ গোস্বামীকে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে৷আইজিপি ট্রাফিক পদে থাকা গৌরব শর্মাকে আইজিপি এসটিএফ-এর দায়িত্ব দেওয়া হয়েছে৷ কলকাতা পুলিশের ( Kolkata Police) অতিরিক্ত পুলিশ কমিশনার (ফোর) ভি. সলোমন নেশাকুমারকে আইজিপি (পার্সোনেল) পদে বদলি করা হয়েছে৷ মুরলীধর শর্মাকে রাজ্য পুলিশের আইজিপি (আইবি) পদে নিয়োগ করা হয়েছে৷ উত্তরবঙ্গের ইনটেলিজেন্স ব্যুরোর ডিআইজির দায়িত্বে। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিরও দায়িত্ব বাড়ছে। তিনি এবার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি(আর্মড পুলিশ) পদে বহাল হচ্ছেন। বারাসত পুলিশ জেলার সুপার মিস পুষ্পাকে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানে। বেঙ্গল এসটিএফের সুপার পারিজাত বিশ্বাসকে পাঠানো হচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। সরানো হয়েছে পূর্ব বর্ধমানের এসপি সায়ক দাসকে।

Latest News

গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজি, আদালতে যাওয়ার পথে বিক্ষোভ

নন্দীগ্রাম: নন্দীগ্রামের (Nandigram) কালীচরণপুর এলাকার তৃণমূল (TMC) নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক মামলায় তাঁর নাম রয়েছে...

More Articles Like This