ব্রিকস সম্মেলনে রাষ্ট্রনেতাদের জন্য বিশেষ আয়োজন, মেনুতে কাশ্মীরি আখরোট থেকে বাংলার কুচো নিমকি

Must Read

ওয়েব ডেস্ক : আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বসছে ১৮তম ব্রিকস সম্মেলন (BRICS Summit)। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতারা যোগ দেবেন। ভারত মণ্ডপমে মূল সম্মেলন হলেও বিদেশি অতিথিদের আতিথেয়তার জন্য দিল্লির বিভিন্ন বিলাসবহুল হোটেলেও চলছে বিশেষ প্রস্তুতি।

রাষ্ট্রনেতা ও প্রতিনিধিদের জন্য খাবারের মেনুতেও থাকছে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। দিল্লির তাজ মহল হোটেল, দ্য লীলা প্যালেস এবং দ্য ললিত, এই তিন হোটেলে ব্রিকস প্রতিনিধিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। তাজ মহল হোটেলে অতিথিদের জন্য রাখা হয়েছে ‘ট্র্যাডিশন টু টেবিল’ নামে বিশেষ আয়োজন। তাজের রাঁধুনিদের শৈশবের স্মৃতি এবং তাঁদের মায়েদের কাছ থেকে শেখা রান্নার অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই মেনু। ভারতের বিভিন্ন প্রান্তের খাবারের বৈচিত্র্য তুলে ধরতে থাকছে ছয়টি অঞ্চলের বিশেষ মুখরোচক পদ।

এই তালিকায় রয়েছে কাশ্মীরের মশলাদার আখরোট, পুরনো দিল্লির ময়দা কাজু, মহারাষ্ট্রের ভাকরওয়াড়ি, রাজস্থানের মিনি কচুরি, বাংলার কুচো নিমকি এবং তামিলনাড়ুর মুরুক্কু। প্রতিটি খাবারের মধ্যে ভারতের আলাদা আলাদা অঞ্চলের উপকরণ, স্বাদ ও রান্নার ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

আরও খবর : ব্রিকস সম্মেলনের আগে বার্তা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?  

দ্য লীলা প্যালেসেও থাকছে বিশেষ চমক। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) অতিথিদের জন্য তৈরি করা হয়েছে হাতে তৈরি একটি বিশেষ ভোজ্য পদ্ম। ভারতের জাতীয় ফুল পদ্মকে কেন্দ্র করে তৈরি এই বিশেষ খাবারে ব্যবহার করা হয়েছে গোলাপ, জাফরান ও এলাচ। এর সঙ্গে থাকছে দেশীয় ফলের সংযোজন। হোটেলটির বিশেষ আয়োজনে আরও রয়েছে মিলেটের তৈরি কুকিজ, হাতে তৈরি গ্র্যানোলা বার এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর পানীয়। ভারতীয় উপকরণকে আধুনিক খাবারের ধরনে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অন্যদিকে দ্য ললিত হোটেলেও ব্রিকস প্রতিনিধিদের জন্য তৈরি হয়েছে বিশেষ মেনু। সেখানে ভারতীয় আঞ্চলিক খাবারের পাশাপাশি আন্তর্জাতিক স্বাদেরও সংমিশ্রণ ঘটানো হয়েছে। মেনুতে থাকছে গালৌটি কাবাব, তন্দুরে তৈরি রুটি এবং মিলেট-নির্ভর একাধিক পদ। এর পাশাপাশি বিশেষ কিছু পদও তৈরি করেছেন হোটেলের রাঁধুনিরা। তার মধ্যে রয়েছে মিসো পেস্ট দিয়ে রান্না করা বেগুন, সিমার করা চিনা বাঁধাকপি এবং অ্যাম্বার সসের সঙ্গে জাপানি ধাঁচে তৈরি রাজমার একটি বিশেষ পদ।

Latest News

‘নন-কমিটাল’ টি-শার্টে রোহিতের বার্তা? আগরকরের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ফেরার আগে আপাতত নতুন ভূমিকায় দেখা যাচ্ছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। আসন্ন একটি টেলিভিশন...

More Articles Like This