41.2 C
Kolkata

হাইকোর্টে ধাক্কার পরও হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস, কী হতে চলেছে?

Must Read

কলকাতা: অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে সমস্ত এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়েরের আবেদন ও দ্রুত শুনানির আবেদন। আবেদন জানিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কিশোর দত্ত। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আগে মামলা দায়ের করুন তারপর আদালত বিবেচনা করবে। শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না বলেই পর্যবেক্ষণ তাঁর।

মেসি কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। জরুরি ভিত্তিতে হাইকোর্টে সুরাহা পেলেন না অরুপ বিশ্বাস। গ্রেফতারি আটকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অরুপ বিশ্বাস। সল্টলেকের যুবভারতী ক্রিড়াঙ্গনে “গোট ইভেন্ট “ভেস্তে যাওয়ার ঘটনায় সম্প্রতি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রিকে নোটিস পাঠিয়েছে বিধাননগর পুলিশ। নোটিস পাঠানোর পর তিনি এখনও হাজিরা দেননি।প্রাক্তন মন্ত্রীর পক্ষে আইনজীবী কিশোর দত্ত আদালতে জানান, ৬ মাস আগের এই ঘটনায় মূল আয়োজক যিনি ছিলেন তিনি গ্রেফতার হয়েছিলেন। পরে জামিন পেয়ে গেছেন।এই পরিস্থিতিতে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যে এফআইয়ার দায়ের করা হয়েছে তা খারিজ করা হোক। অরুপ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়া হয় আদালত নির্দেশ জারি করুক।বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আদালতে প্রচুর মামলার চাপ।এই পরিস্থিতিতে এই মামলার জরুরি শুনানি করা সম্ভব নয়।মামলা দায়ের করার পর তালিকাভুক্ত হলে পরে শুনানি করা হবে।

আরও পড়ুন: রাজ্যসভা ও দল থেকে পদত্যাগ করলেন সুখেন্দু শেখর রায়

প্রাক্তন মন্ত্রীর পক্ষে আইনজীবী কিশোর দত্ত বলেন,প্রাক্তন মন্ত্রীর ভাইকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।তিনিও আশঙ্কা করছেন গ্রেফতারের।বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আনুষ্ঠানিক ফাইলিং প্রক্রিয়া মেনে যথাযথভাবে মামলা লিস্টেড করার পরেই যথাসময়ে মামলাটি গ্রহণ করা হবে। জরুরি শুনানি সম্ভব নয়।হাইকোর্ট মামলার দ্রুত শুনানিতে রাজি না হওয়ায় প্রাক্তন মন্ত্রীর চাপ ব্যাপক বেড়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অভিযোগের ভিত্তিতে অরূপকে গত ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে তার আগেই বিধাননগর দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করেন প্রাক্তন মন্ত্রী। প্রথমবার তলব এড়ানোর সময় অরূপ জানান, তিনি অসুস্থ। তাই আগামী দু’সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয়। অরূপকে সেই সময়টাও দিতে নারাজ পুলিশ। ইতিমধ্যে মেসি কাণ্ডে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অরূপ। সেই আবেদন খারিজ হয়েছে। পরে তিনি আবেদন করেন কলকাতা হাই কোর্টে। সেখানেও ধাক্কা খেলেন অরূপ বিশ্বাস।

Latest News

দিল্লিতে মমতা, গোপন বৈঠকে তৃণমূলের বিক্ষুদ্ধ সাংসদরা

নয়াদিল্লি: তৃণমূলে (Trinamool Congress) ভাঙন এখন শুধু সময়ের অপেক্ষা। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক চলাকালীনই গোপন বৈঠকে তৃণমূলের বিক্ষুদ্ধ সাংসদরা।বৈঠকে...

More Articles Like This