30.4 C
Kolkata

ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে কোন কোন জেলা? দেখুন বিগ আপডেট

Must Read

ওয়েবডেস্ক- অস্বস্তিকর গুমোট আবহাওয়ার (Weather)  মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে (Rain Alert)  দহন একটু কমেছে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Meteorological Department) । কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ (Lightning) সহ বৃষ্টিপাত চলবে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ফের বিক্ষিপ্তিভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। আজ একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। এই জেলাগুলির মধ্যে রয়েছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম। এই সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলবে। উত্তাল হবে সমুদ্র।

জোড়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরে থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড়-বৃষ্টি হয়ে চলেছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেওয়া হয়েছে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। চলতি সপ্তাহেও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন-  নবান্ন নয়, রাইটার্স থেকেই কি চলবে সরকার?

অপরদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরের সমস্ত জেলাতেই অধিকাংশ জায়গায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির বেশ কিছু অংশে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার এই মুহূর্তে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

Latest News

রানে ফিরলেন রোহিত-যশস্বী! আগুন ফর্মে প্রসিদ্ধ কৃষ্ণ! দাপটের সঙ্গে আফগানদের চুনকাম করল ভারত

ওয়েব ডেস্ক: সিরিজ জয়ের কাজ আগেই সেরে নিয়েছিলেন শুভমনরা। শেষ ম্যাচে লক্ষ্য ছিল আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা। সেই পরীক্ষায় দুর্দান্তভাবে...

More Articles Like This