সংঘর্ষ রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি

Must Read

ওয়েব ডেস্ক: নির্বাচনের ফলঘোষণার পর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার (Post Poll Violence) অভিযোগ উঠেছে। দুই দলের সংঘর্ষ থামাতে গিয়ে গুলিতে আহত হয়েছেন ন্যাজাট থানার ওসি।গুলিতে আহত ন্যাজাট থানার OC – ভরত ভূষণ পুরকায়েত। জানা গিয়েছে পায়ে গুলি লেগেছে। এবং তার সঙ্গে গুলি লেগেছে আর একজন কনস্টেবল এর। ন্যাজাট থানার রাজবাড়ী এলাকার ঘটনা।

জানা গিয়েছে, দুই দলের মধ্যে সংঘর্ষ হচ্ছিল। খবর পেয়ে oc ঘটনাস্থলে যান। তখনই একটি বাড়ির ভেতর থেকে দুষ্কৃতীদের ছড়া গুলিতে আহত হন ন্যাজাট থানার ওসি। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের অভিযোগ, নিউ মার্কেটের কাছে একটি মাংসের দোকান ভাঙতে বুলডোজার নিয়ে যান বিজেপি কর্মীরা। যদিও পুলিশ জানিয়েছে, ভাঙচুর করার কোনও খবর মেলেনি। ডোমকলে এক সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

Latest News

মৃত্যুর আগে ছেলেকে একবার দেখতে চেয়েছিলেন মা, হল না দেখা! মৃত্যুর পর ৫ ঘণ্টার প্যারোলে চিন্ময় কৃষ্ণ দাস

কলকাতা: ছেলেকে শেষবার চোখের দেখা দেখার ইচ্ছা ছিল মায়ের। কিন্তু সেই ইচ্ছা পূরণ হল না। দীর্ঘদিন ধরে জেলে বন্দি বাংলাদেশের...

More Articles Like This