৩০০ মতুয়ার হাতে নাগরিকত্বের শংসাপত্র, ‘সিএএ নাগরিকত্ব কেড়ে নয়, দিতেই’, তৃণমূলকে নিশানা শুভেন্দুর

Must Read

কলকাতা: নিউ টাউনে (Newtown) শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) ৩০০ জন মতুয়ার হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি দাবি করেন, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং যোগ্য ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যেই তৈরি হয়েছে। একই সঙ্গে এই ইস্যুতে বিরোধী তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

শুভেন্দুর বক্তব্য, অতীতে রাজনৈতিক স্বার্থে সিএএ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। তাঁর অভিযোগ, তৎকালীন তৃণমূল সরকার মতুয়া সম্প্রদায়কে ভুল বার্তা দিয়েছিল এবং নাগরিকত্ব আইন নিয়ে অযথা আশঙ্কা তৈরি করেছিল। এ দিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিই ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে।

আরও খবর : কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

বাংলার রাজনীতিতে মতুয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভোটব্যাঙ্ক হিসেবে বিবেচিত। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মতুয়াগড়ে সভা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। পরে সংসদে সিএএ পাস হলেও করোনা পরিস্থিতির কারণে প্রক্রিয়া এগোতে সময় লাগে বলে বিজেপির দাবি।

অনুষ্ঠানে শুভেন্দু আরও বলেন, আগামী দিনেও আরও যোগ্য আবেদনকারীদের নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হবে। তিনি সাধারণ মানুষকে নির্ধারিত নিয়ম মেনে আবেদন করার আহ্বান জানান।

তবে সিএএ নিয়ে রাজনৈতিক বিতর্ক এখনও অব্যাহত। বিরোধীরা অতীতেও এই আইনের বিরোধিতা করেছে এবং এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে বিজেপির দাবি, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতেই এই আইন কার্যকর করা হয়েছে।

Latest News

‘ভারত গণতন্ত্রের জননী’, আন্দোলনের আবহেই রাজধানীতে দাঁড়িয়েই বার্তা মোদির

ওয়েব ডেস্ক : দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন দিল্লিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতন্ত্র ও অর্থনৈতিক...

More Articles Like This