Forbidden

You don't have permission to access th1s resource.

ব্রড পিকে অভিযানেই শেষ যাত্রা, তুষারধসে মৃত্যু নির্মল পুরজার - KolkataTV
33.6 C
Kolkata

ব্রড পিকে অভিযানেই শেষ যাত্রা, তুষারধসে মৃত্যু নির্মল পুরজার

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্ব পর্বতারোহণে নেমে এল শোকের ছায়া। পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে প্রাণ হারিয়েছেন বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুরজা (Nirmal Nimsdai Purja)। শনিবার তাঁর প্রতিষ্ঠিত নিমসদাই ফাউন্ডেশন সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। একই দুর্ঘটনায় আরও কয়েকজন আরোহীরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

৪৩ বছর বয়সি নির্মল পুরজা (Nirmal Nimsdai Purja) ১০ সদস্যের একটি আন্তর্জাতিক অভিযাত্রী দলের সঙ্গে ৮,০৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে আরোহণে গিয়েছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে তুষারধসের কবলে পড়ে দলটি। এখনও পর্যন্ত নির্মল পুরজা-সহ অন্তত চার জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ছয় জন, তাঁদের উদ্ধারে অভিযান চলছে।

আরও খবর : ক্যানসারের টিকা প্রয়োগ প্রথমবার মানুষের শরীরে, আশাব্যঞ্জক ফলের দাবি রাশিয়ার

নিমসদাই ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, নির্মল পুরজার (Nirmal Nimsdai Purja) মৃত্যু শুধু পর্বতারোহণ জগতের নয়, অসংখ্য মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি নিজের সাফল্যের মাধ্যমে বিশ্বের বহু মানুষকে অনুপ্রাণিত করেছেন। উদ্ধারকারী দল জানিয়েছে, এলাকায় ফের তুষারধসের আশঙ্কা থাকায় উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

প্রাক্তন ব্রিটিশ সেনাসদস্য নির্মল পুরজা ২০১৯ সালে মাত্র ছয় মাসের কিছু বেশি সময়ে বিশ্বের ১৪টি ৮,০০০ মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ জয় করে ইতিহাস গড়েছিলেন। নেপালের শেরপা সম্প্রদায়ের দক্ষতাকে বিশ্বদরবারে তুলে ধরার ক্ষেত্রেও তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This