উচ্চ প্রাথমিকে ১,৬০০ সুপার নিউমেরারি পদ প্রত্যাহার, হাইকোর্টে জানাল রাজ্য

Must Read

ওয়েব ডেস্ক : উচ্চ প্রাথমিক (Upper Primary) স্তরে ১ হাজার ৬০০টি অতিরিক্ত পদে নিয়োগ ঘিরে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বতন সরকারের আমলে তৈরি করা ওই সুপার নিউমেরারি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলার শুনানিতে রাজ্যের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এই অতিরিক্ত পদ তৈরির সূত্রপাত ২০১৬ সালে। কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক নিয়োগের জন্য তৎকালীন রাজ্য সরকার নিয়মিত শূন্যপদের বাইরে ‘সুপার নিউমেরারি পোস্ট’ (Supernumerary Posts) তৈরির সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তকে ঘিরেই আইনি জটিলতা তৈরি হয়। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। ২০২৩ সালের এপ্রিল মাসে ওই পদগুলিতে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্টের তৎকালীন বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ।

আরও খবর : নিয়মনীতির বালাই ছিল না! নিউমার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যুতে সামনে একাধিক বেনিয়ম

শুধু নিয়োগ বন্ধ রাখাই নয়, অতিরিক্ত পদ তৈরির পিছনে তৎকালীন মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠে। আদালত সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। পরে বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিলেও অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেনি। আদালতের পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিষয়টিও উঠে এসেছিল।

এরপর রাজ্যে সরকার পরিবর্তন হয়। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলার শুনানির সময় বর্তমান রাজ্য সরকার স্পষ্ট করে দেয়, আগের সরকারের বিজ্ঞপ্তি মেনে এই নিয়োগ প্রক্রিয়া আর চালানো হবে না। ওই বিজ্ঞপ্তিই প্রত্যাহার করা হচ্ছে বলে আদালতে জানায় রাজ্য। ফলে ১ হাজার ৬০০ সুপার নিউমেরারি পদে নিয়োগের সম্ভাবনাও আপাতত শেষ হয়ে গেল।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This