বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর জেলমুক্তির পথে সারদা কর্তা সুদীপ্ত সেন

Must Read

কলকাতা: সারদা-কাণ্ডে (Sarada Incident) দীর্ঘ জেলবন্দিজীবনের অবসানের পথে সুদীপ্ত সেন (Sudipta Sen)। বাংলার একাধিক মামলায় আগেই জামিন পেয়েছিলেন সারদা কর্তা। এ বার অসমে সিবিআইয়ের (CBI) হাতে থাকা চিটফান্ড (Chitfund Case) মামলাতেও জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ফলে নিম্ন আদালত জামিনের শর্ত নির্ধারণ করলেই জেল থেকে মুক্তি পেতে পারেন তিনি।

অসমের মামলাটি ২০১৬ সাল থেকে বিচারাধীন। ওই মামলায় জামিন চেয়ে গুয়াহাটি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুদীপ্ত। কিন্তু ২০২৫ সালে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এর পর শীর্ষ আদালতে আবেদন করেন সারদা কর্তা।

আরও খবর : সংগঠনের নেতা ও বিধায়কদের উদ্দেশে কড়া বার্তা দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে মামলাটির শুনানি হয়। দীর্ঘ সময় ধরে বিচারাধীন অবস্থায় জেলে থাকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করেছে। আদালতের বক্তব্য, এই মামলায় অভিযুক্ত প্রায় ১০ বছর ধরে জেলবন্দি। মামলার সামগ্রিক অগ্রগতি বিবেচনা করেই জামিন দেওয়া হচ্ছে। তবে সুদীপ্তকে কোন কোন শর্তে মুক্তি দেওয়া হবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট নিম্ন আদালত।

সারদা-কাণ্ড প্রকাশ্যে আসে ২০১৩ সালে। অভিযোগ ওঠার পর সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং তাঁর সহযোগী দেবযানীকে কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে সারদা-সংক্রান্ত তদন্তের একাধিক মামলা সিবিআইয়ের হাতে যায়। গ্রেফতারের পর থেকেই জেলবন্দি সুদীপ্ত।

বাংলায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ৩৮২টি মামলাতেই জামিন পেয়েছেন বলে আদালত-সংক্রান্ত তথ্য থেকে জানা যাচ্ছে। চলতি বছরের শুরুতে কলকাতা হাই কোর্ট তাঁর বিরুদ্ধে থাকা শেষ দু’টি মামলাতেও জামিন মঞ্জুর করেছিল। অসমের মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর তাই তাঁর দীর্ঘ কারাবাসের ইতি ঘটার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এখন নজর নিম্ন আদালতের দিকে, কোন শর্তে মিলবে চূড়ান্ত মুক্তি, সেটিই দেখার।

 

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This