28.6 C
Kolkata

৫০-৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, ভিজবে কলকাতা-সহ দুই বঙ্গ

Must Read

কলকাতা: ফের ভোর থেকেই মেঘলা আকাশ, সঙ্গে দফায় দফায় বৃষ্টি। মঙ্গলবার সকালটা এভাবেই শুরু হল কলকাতায় (Kolkata Weather)। তবে এ দিন শুধু বৃষ্টিই নয় (Rain Forecast)। হাওয়া দফতরের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের দাপট বাড়তে পারে দিনভর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা শহরের আকাশ সাধারণত মেঘলা থাকবে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতায় এ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, আর সর্বনিম্ন ২৪ ডিগ্রির কাছাকাছি। যদিও গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি, সর্বনিম্ন ২২ ডিগ্রি। এ সময়ে বৃষ্টিপাত হয়েছে প্রায় ২.৪ মিলিমিটার।

আরও পড়ুন: আজ কারা লাকি? ৫ মে রাশিফলে ধনু-মকর-কুম্ভ-মীনের ভাগ্যফল একঝলকে

দক্ষিণবঙ্গেও একই চিত্র। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গায়। বাকি জেলাগুলিতেও একাধিক স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে, অন্যত্র সেই গতি ৪০-৫০ কিমির মধ্যে থাকতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গেও স্বস্তি নেই। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বলাবাহুল্য, গরমের মধ্যেই ফের ঝড়-বৃষ্টির জোড়া দাপটে ভিজতে চলেছে দুই বঙ্গ। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

Latest News

প্রয়াত সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স

ওয়েব ডেস্ক: বিশ্ব ক্রিকেটে নক্ষত্রপতন। প্রয়াত হলেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্স (Garfield Sobers)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯...

More Articles Like This