ফাঁস হয়ে গেল ‘কিং’ ছবিতে দীপিকা ও শাহরুখের শুটিং দৃশ্য

Must Read

ওয়েব ডেস্ক: ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় অন্যতম শাহরুখের ‘কিং’। শাহরুখ খান (Shah Rukh Khan) নিজেই বলেছেন, দীপিকা তাঁর ছবির ‘লাকি চার্ম’। সেই ধারা বজায় রেখেই ‘কিং’ ছবিতেও থাকছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। সেই ছবির বড় চমক দীপিকা পাড়ুকোন।ফাঁস হয়ে গেল ‘কিং’ ছবিতে দীপিকা ও শাহরুখের শুটিং দৃশ্য। দীপিকা অন্তঃসত্ত্বা অবস্থাতেও শাহরুখের সঙ্গে শুটিং করবেন বলে শোনা গিয়েছিল। তবে এতদিন যা ছিল শুধুমাত্র গুঞ্জন, এ বার বাস্তবেই সেই ছবি এসেছে প্রকাশ্যে। যা দেখে প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরাও।

দিনকয়েক আগে রণবীর সিংহের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল দীপিকাকে। জল্পনা তৈরি হয়েছিল, কোথায় যাচ্ছেন স্বামী-স্ত্রী। অবশেষে স্পষ্ট, কেপ টাউনের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। সেখানেই শাহরুখের সঙ্গে শুটিং করছেন দীপিকা। অভিনেত্রী দীপিকা পাডুকোনকে দ্বিতীয়বার গর্ভবতী হওয়া ছবির সেটে দেখা গিয়েছে। ‘কিং’-এর জন্য শাহরুখের সঙ্গে দেখা যাবে তাঁকে। ছবির সেট থেকে দীপিকা পাডুকোনের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে শাহরুখের হাত ধরেই শুটিংয়ের দৃশ্যে দীপিকার লুক ভাইরাল।অভিনেত্রীর পরনে দেখা যাচ্ছে সোনালি রঙের লম্বা গাউন। সেই সঙ্গে খোলা চুল, কানে দুল। অন্য দিকে শাহরুখ পরেছেন স্ট্রাইপ়ড শার্ট ও কালো প্যান্ট, চোখে চশমা। ফের দুই তারকার রসায়ন ধরা পড়েছে সেই ছবিতে। ছবিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

আরও পড়ুন: মেট গালায় করণের ‘ডেবিউ’ ঘিরে জল্পনা! লাল গালিচায় কেজোর পাশে মণীশ?

Latest News

ব্রিকসে পুতিন-জিনপিং, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে  

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং চীনের প্রেসিডেন্ট...

More Articles Like This