রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন বাতিল, সংক্ষিপ্ত হবে একাধিক লোকালের যাত্রাপথ

Must Read

ওয়েব ডেস্ক : সপ্তাহান্তে রেলযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল (Eastern Railway)। ওভারহেড ইকুইপমেন্টের রক্ষণাবেক্ষণের কাজের জেরে রবিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক লোকাল ট্রেনের পরিষেবা ব্যাহত হবে। সোনারপুর ও বারুইপুর স্টেশনের মধ্যে ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের জন্য রাতভর ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে কয়েকটি ট্রেন বাতিলের (Train Cancelled) পাশাপাশি কিছু লোকালের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হবে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাতে মোট ৩০০ মিনিটের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। এরপর রবিবার রাত ১২টা ২৫ মিনিট থেকে ভোর ৫টা ২৫ মিনিট পর্যন্ত চলবে রক্ষণাবেক্ষণের কাজ। এই সময়ের মধ্যে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচলে প্রভাব পড়তে পারে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও খবর :  কলকাতা-সহ সাত পুরসভায় ভোট নভেম্বরে! অক্টোবরের শেষেই বিজ্ঞপ্তি

বাতিল থাকবে কোন ট্রেন?

রেলের তরফে জানানো হয়েছে, রবিবার শিয়ালদহ–সোনারপুর রুটের ৩৪৪১১ আপ এবং ৩৪৪১২ ডাউন লোকাল বাতিল থাকবে। পাশাপাশি চার জোড়া লোকালের পরিষেবা বারুইপুর পর্যন্ত সীমিত করা হবে। অর্থাৎ, নির্ধারিত ট্রেনগুলি শিয়ালদহ পর্যন্ত না গিয়ে বারুইপুরে যাত্রা শেষ করবে এবং বারুইপুর থেকেই ফের যাত্রা শুরু করবে।

কোন কোন লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত?

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নলিখিত চার জোড়া লোকালের যাত্রাপথ বারুইপুর পর্যন্ত সীমিত করা হবে।

৩৪৮১১/৩৪৮১২ ডায়মন্ড হারবার–শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল

৩৪৮১৩/৩৪৮১৪ ডায়মন্ড হারবার–শিয়ালদহ–ডায়মন্ড হারবার লোকাল

৩৪৭১১/৩৪৭১২ লক্ষ্মীকান্তপুর–শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল

৩৪৭১৩/৩৪৭১৪ লক্ষ্মীকান্তপুর–শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল

Latest News

বীরভূমে জাতীয় সড়ক উন্নয়নে ৫০৮ কোটি, বড় ঘোষণা কেন্দ্রের

ওয়েব ডেস্ক : বীরভূমে (Birbhum) জাতীয় সড়ক উন্নয়নে বড়সড় বরাদ্দ করল কেন্দ্র (Central Government)। জেলার দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক...

More Articles Like This