বীরভূমে জাতীয় সড়ক উন্নয়নে ৫০৮ কোটি, বড় ঘোষণা কেন্দ্রের

Must Read

ওয়েব ডেস্ক : বীরভূমে (Birbhum) জাতীয় সড়ক উন্নয়নে বড়সড় বরাদ্দ করল কেন্দ্র (Central Government)। জেলার দুটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক এনএইচ ১৪ এবং এনএইচ ১১৪-এর উন্নয়নের জন্য ৫০৮.৬৬ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari) এই ঘোষণা করেছেন।

কেন্দ্রের বরাদ্দের আওতায় এনএইচ ১৪-এর ভীমগড় থেকে মল্লারপুর হয়ে নলহাটি পর্যন্ত ৯১.৯০ কিলোমিটার রাস্তা রয়েছে। পাশাপাশি এনএইচ ১১৪-এর সুরুল গ্রাম থেকে মল্লারপুর পর্যন্ত ৫৬.৪০ কিলোমিটার রাস্তারও উন্নয়ন হবে। অর্থাৎ দুটি জাতীয় সড়ক মিলিয়ে মোট ১৪৮.৩০ কিলোমিটার রাস্তা এই প্রকল্পের আওতায় আসছে। রাস্তার শক্তপোক্তকরণের পাশাপাশি নির্দিষ্ট অংশে চওড়া করার কাজও হবে।

আরও খবর :  বাংলাকে বড় উপহার কেন্দ্রের! বীরভূমের একাধিক জাতীয় সড়ক সংস্কারে কোটি কোটি টাকা বরাদ্দ, বড় ঘোষণা গডকরীর

সোশ্যাল মিডিয়ায় নীতীন গড়করি (Nitin Gadkari) লিখেছেন, “পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জাতীয় সড়ক ১৪ এবং জাতীয় সড়ক ১১৪-এর শক্তপোক্তকরণ ও নির্বাচিত অংশ চওড়া করার জন্য ৫০৮.৬৬ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় জাতীয় সড়ক ১৪-এর ভীমগড় থেকে মল্লারপুর হয়ে নলহাটি পর্যন্ত ৯১.৯০ কিলোমিটার এবং জাতীয় সড়ক ১১৪-এর সুরুল গ্রাম থেকে মল্লারপুর পর্যন্ত ৫৬.৪০ কিলোমিটার রাস্তা রয়েছে।রাস্তার উন্নয়নের ফলে পথ নিরাপত্তা বাড়বে, যানজট কমবে এবং যাতায়াতের সময়ও কমবে। পাশাপাশি মানুষ ও পণ্য পরিবহণ আরও মসৃণ হবে। গ্রাম, শহর এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।এই প্রকল্পের ফলে আঞ্চলিক বাণিজ্য, স্থানীয় ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। সাধারণ যাত্রী এবং পণ্য পরিবহণের সঙ্গে যুক্ত মানুষজনের জন্য যাত্রা আরও নিরাপদ ও সুবিধাজনক হবে।”

তা নিয়ে মুখ্যমন্ত্রী শভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন, “পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে রাজ্যজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতীন গড়করিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামো চরম অবহেলার শিকার হয়েছে এবং বিভিন্ন এলাকায় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছিল। রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই গুরুত্বপূর্ণ যোগাযোগ পরিকাঠামোকে নতুন করে গড়ে তোলা ও আধুনিকীকরণ করা এখন রাজ্য সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।বীরভূম জেলার গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের বিভিন্ন অংশ শক্তপোক্ত করা এবং প্রয়োজনীয় জায়গায় রাস্তা চওড়া করার জন্য ৫০৮.৬৬ কোটি টাকা অনুমোদনকে আমরা স্বাগত জানাচ্ছি। এই অর্থে জাতীয় সড়কের পরিকাঠামো আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহণ আরও নিরাপদ ও সহজ হবে।”

Latest News

সাড়ে ৩ হাজারের বেশি বাহিনী, স্পর্শকাতর বুথে বাড়তি নজরদারি! ভোটের আগে দুর্গ নন্দীগ্রাম-রেজিনগর

ওয়েব ডেস্ক : রাত পোহালেই নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কোনওরকম অশান্তি বা রাজনৈতিক অস্থিরতা যাতে...

More Articles Like This