Forbidden

You don't have permission to access th1s resource.

ক্যানসার চিকিৎসায় নতুন আশার দিশা! রাশিয়ায় প্রথম রোগীর শরীরে টিকার ইতিবাচক ফলের দাবি গবেষকদের - KolkataTV
33.6 C
Kolkata

ক্যানসার চিকিৎসায় নতুন আশার দিশা! রাশিয়ায় প্রথম রোগীর শরীরে টিকার ইতিবাচক ফলের দাবি গবেষকদের

Must Read

ওয়েব ডেস্ক: ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো দেখাল রাশিয়া (Russia)। দেশটির গবেষকদের দাবি, মেলানোমা বা ত্বকের ক্যানসারের চিকিৎসার জন্য তৈরি এমআরএনএ-ভিত্তিক টিকা প্রথমবার মানবদেহে প্রয়োগ করে ইতিবাচক ফল মিলেছে (Cancer Vaccine)। টিকা নেওয়া রোগী বর্তমানে সুস্থ রয়েছেন এবং তাঁর শরীরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার মতো রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে বলেও দাবি করেছেন গবেষকেরা। যদিও এই সাফল্য এখনও প্রাথমিক পর্যায়ের এবং বৃহত্তর ক্লিনিক্যাল ট্রায়ালের ফলের অপেক্ষা রয়েছে (Melanoma Vaccine)।

এই টিকা তৈরি করেছে রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট। সংস্থার বৈজ্ঞানিক দলের প্রধান আলেকজান্ডার গিনজবার্গ জানিয়েছেন, প্রথম রোগীর শরীরে টিকা প্রয়োগের পর টিউমার ও মেটাস্টেসিসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ইতিবাচক ইঙ্গিত মিলেছে। চিকিৎসা পরিকল্পনা অনুযায়ী ওই রোগীকে আরও দুটি ডোজ দেওয়া হবে এবং নিয়মিত তাঁর রোগপ্রতিরোধ ব্যবস্থার উপর নজর রাখা হবে।

আরও খবর : কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিলে ৬০ বছর বয়সি এক তৃতীয় পর্যায়ের মেলানোমা আক্রান্ত ব্যক্তির শরীরে ‘নিওঅনকোভ্যাক’ নামে এই টিকা প্রয়োগ করা হয়। রোগটি ইতিমধ্যেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ছিল। বর্তমানে তিনি মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

উল্লেখযোগ্যভাবে, গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক ক্যানসার চিকিৎসায় দুটি স্বদেশি প্রযুক্তিনির্ভর ওষুধ ও টিকার অনুমোদন দেয়। তার মধ্যে একটি এই এমআরএনএ-ভিত্তিক ‘নিওঅনকোভ্যাক’, অন্যটি কলোরেক্টাল ক্যানসারের জন্য তৈরি ‘অনকোপেপ্ট’।

তবে বিশেষজ্ঞদের মতে, এক বা কয়েকজন রোগীর প্রাথমিক ফলাফলকে চূড়ান্ত সাফল্য হিসেবে দেখা উচিত নয়। আরও বড় পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক মূল্যায়নের পরই এই টিকার কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হবে। তবু ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে এই অগ্রগতি বিশ্বজুড়ে গবেষকদের কাছে নতুন আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Latest News

আদালতের নির্দেশের পরই গ্রেফতার অভিষেক পোড়েল

ওয়েব ডেস্ক : আদালতের নির্দেশের পরই গ্রেফতার করা হল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে (Abhishek Porel)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের...

More Articles Like This