১৬ বছরের জট কাটিয়ে বড় পদক্ষেপ, বরানগর-বারাকপুর মেট্রোর ১০ স্টেশন গড়তে ১,৫৮৭ কোটির টেন্ডার

Must Read

কলকাতা: দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার পর বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পে (Baranagar-Barrackpore Metro) বড় অগ্রগতির ইঙ্গিত মিলল। পিঙ্ক লাইনের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) বরানগর-বারাকপুর মেট্রো করিডরে ১০টি এলিভেটেড স্টেশন এবং এলিভেটেড ভায়াডাক্ট নির্মাণের জন্য ই-টেন্ডার আহ্বান করেছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১,৫৮৭.৩৯ কোটি টাকা।

এই প্রকল্পের আওতায় বরানগর থেকে বারাকপুর পর্যন্ত প্রায় ১২.৩ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডর নির্মাণ করা হবে। নতুন যে ১০টি স্টেশন তৈরি হওয়ার কথা রয়েছে, সেগুলি হল— কৃষ্ণ কলি (কামারহাটি), আচার্য প্রফুল্ল চন্দ্র (আগরপাড়া), গান্ধী আশ্রম (সোদপুর), শরৎ চন্দ্র (পানিহাটি), সুভাষ নগর (সুখচর), ঋষি বঙ্কিম (খড়দহ), ড. রাজেন্দ্র প্রসাদ (টাটা গেট), শাহ নওয়াজ খান (টিটাগড়), অনুকূল ঠাকুর (তালপুকুর) এবং মঙ্গল পাণ্ডে (বারাকপুর)।

আরও খবর : কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

বরানগর মেট্রো স্টেশন থেকে মঙ্গল পাণ্ডে স্টেশন পর্যন্ত এই সম্প্রসারণ সম্পূর্ণ হলে উত্তর শহরতলির লক্ষ লক্ষ মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সড়কপথের উপর চাপও উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

উল্লেখযোগ্য বিষয় হল, ২০১০ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন। পরের বছর অল্প কিছু কাজ এগোলেও পরে কার্যত থমকে যায় গোটা পরিকল্পনা। একাধিকবার প্রকল্প পুনরুজ্জীবনের আলোচনা হলেও বাস্তবে কাজ এগোয়নি।

এবার আরভিএনএলের টেন্ডার প্রকাশের ফলে প্রকল্প বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল। পরিকল্পনা অনুযায়ী সব কাজ এগোলে আগামী সাড়ে তিন বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।

Latest News

অনুশীলনে চীনা ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ২ বাংলাদেশি জওয়ান, আহত ১

ওয়েব ডেস্ক: চীনের (China) তৈরি একটি টাইপ ৫৯ ট্যাঙ্ক (Type 59 Tank) বিস্ফোরণে মৃত্যু হল বাংলাদেশের (Bangladesh) দুই সেনার।...

More Articles Like This