নিজের পরিচয় বদলে ফেললেন পর্দার বিনোদিনী, নাম বদল রুক্মিণীর!

Must Read

কলকাতা: ২০২৫, রামকমল মুখোপাধ্যায়ের নির্দেশনায় বড় পর্দায় মুক্তি পেল ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’। পর্দায় বিনোদিনী চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সেই সঙ্গে দীর্ঘ ১৪১ বছর পর ‘বঞ্চিত’ বিনোদিনীর নামে ‘স্টার থিয়েটার’-এর নামকরণ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরতেই এবার নিজের নামটাই বদলে ফেললেন রুক্মিণী। নিজের পরিচয়ে কোন বদল আনলেন পর্দার ‘বিনোদিনী’?

তারকারা স্যোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ব্যক্তিগত থেকে পেশাগত- সবকিছুরই নানা মুহূর্ত সেখানে ভাগ করে নেন। জীবনের নিত্যনৈমিত্তিক আপডেট সোশাল মিডিয়াতেই সকলের সঙ্গে ভাগ করে নেন, ব্যতিক্রম নন রুক্মিণীও। অভিনেত্রীর ইনস্টা হ্যান্ডেলে নজর যেতেই সকলে চমকে যান।ইংরাজিতে মৈত্র পদবী থেকে একটি অক্ষর সরিয়ে ফেলেছেন রুক্মিণী!নায়িকার সোশ্যাল মিডিয়া পেজগুলোতে চোখ রাখলেই দেখা যাবে এখন আর তিনি রুক্মিণী মৈত্র নন। আসলে ইংরাজিতে মৈত্র পদবী থেকে একটি অক্ষর সরিয়ে ফেলেছেন রুক্মিণী! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। Maitra থেকে এখন শুধু Maitr। শেষের A টিকে বাদ দিয়ে ফেলেছেন দেব-প্রেয়সী। তবে এখানে রুক্মিণী তাঁর পুরো নাম বদলাননি, শুধু পদবীতে বদল এনেছে।

আরও পড়ুন: কবে আসছে ‘ধুরন্ধর ৩’? বছরের শেষে বড় চমকের ইঙ্গিত প্রযোজকের

এই অদ্ভুত পরিবর্তন নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। রুক্মিণী যদিও নাম পরিবর্তনের কারণ নিয়ে কোনও ব্যাখ্যা দেননি।অনেক তারকাই সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি মেনে নিজের নামে অতিরিক্ত বর্ণ যোগ করেন কিংবা নাম থেকে কোনও বর্ণ বাদ দেন। বলিউড তারকাদের মধ্যে এই চল বহু আগে থেকেই রয়েছে। এখন তা টলিউড তারকাদের মধ্যেও দেখা যাচ্ছে।

Latest News

বায়ার্নের পাঁচ গোল, প্রত্যাবর্তনে চার গোল ম্যান ইউয়ের

ওয়েব ডেস্ক: ২০২৩ সালের ১২ ডিসেম্বর শেষবার ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) আসর বসেছিল।...

More Articles Like This