তৃণমূল কর্মীর বাড়ি-দোকানে ভাঙচুরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব আক্রান্তের পরিবার

Must Read

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) কলমবাগান (Kolombagan) এলাকায় তৃণমূল (TMC) কর্মীর বাড়ি ও দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। রবিবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

অভিযোগ, রবিবার রাত প্রায় ১১টা নাগাদ ২৫ থেকে ৩০ জনের একটি দল তৃণমূল কর্মী সুজয় বিশ্বাসের বাড়ি ও দোকানের সামনে হাজির হয়। এরপর তাঁর বাড়ি ও দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পাশাপাশি সুজয়ের এক ঘনিষ্ঠ সহযোগীর বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সুজয় বিশ্বাস ও তাঁর পরিবার। পরিস্থিতি সামাল দিতে তিনি সাময়িকভাবে বাড়ি ছেড়ে চলে যান বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: চালু থাকবে স্বাস্থ্য সাথী-কন্যাশ্রী- লক্ষ্মীর ভাণ্ডার? কী জানালেন মুখ্যমন্ত্রী?

পরে বাড়িতে ফিরে এসে তিনি দেখেন, বাড়ি এবং দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। সুজয় বিশ্বাসের অভিযোগ, বিজেপি নেতা সুমন অধিকারী এবং নাড়ুগোপাল সরবরের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে।

যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ খারিজ করা হয়েছে। বিজেপি নেতা সুমন অধিকারীর দাবি, “ওই তৃণমূল নেতা এলাকায় বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছেন এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন। তাই এলাকার মানুষ নিজেদের পাওনা বুঝে নিতে গিয়েছিলেন। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।” একইসঙ্গে তিনি আরও বলেন, “যদি এখনও নিজেকে সংযত না করেন, তাহলে সাধারণ মানুষই আগামী দিনে ওঁকে জবাব দেবে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Latest News

ব্রিকসের আগে বড় উদ্যোগ, দেশে রুশ বিমান তৈরির পথে ভারত!

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে ভারত (India) ও রাশিয়ার (Russia) মধ্যে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে সহযোগিতা...

More Articles Like This