29.9 C
Kolkata

দুর্গাপুর মহকুমা মডেল আদালতে দুর্নীতি! কর্মবিরতিতে আইনজীবীরা

Must Read

ওয়েব ডেস্ক : দুর্গাপুর (Durgapur) মহকুমা মডেল আদালতে দুর্নীতি! সেই অভিযোগে কর্মবিরতির ডাক দিল আইনজীবীরা (Lawyers)। সোমবার থেকে দু’দিনের কর্মবিরতি শুরু করলেন আইনজীবীরা। জানা গিয়েছে, দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের (Durgapur Bar Association) ডাকে এই কর্মবিরতি পালিত হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত চলবে এই কর্মসূচি।

আইনজীবীদের (Lawyers) অভিযোগ, আদালতে বসার উপযুক্ত ব্যবস্থা নেই, পাশাপাশি ন্যূনতম পরিষেবারও ঘাটতি রয়েছে। এর জেরে সাধারণ মানুষকে সঠিকভাবে পরিষেবা দিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় (Chandrashekhar Banerjee)। তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, “২৮ কোটি টাকার প্রকল্প ৩৮ কোটিতে পৌঁছে গেল। মাঝের টাকা কোথায় গেল, তার তদন্ত হওয়া দরকার। চেয়ার, এসি-সহ আসবাবপত্র কেনাতেও দুর্নীতি হয়েছে।”

আরও খবর : রাজ্যের IPS, IAS- দের কেন্দ্রের প্রশিক্ষণ নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর

তিনি আরও অভিযোগ করেন, প্রাক্তন আইনমন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কবি দত্ত এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি তিনি জানান, আইনজীবীদের দাবি রাজ্য সরকারের নজরে আনা হবে। বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে।

দুর্গাপুর মহকুমা বার অ্যাসোসিয়েশনের (Durgapur Bar Association) সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ বলেন, “আইনজীবীদের বসার সঠিক জায়গা নেই। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব নয়। আমরা চাই দ্রুত প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হোক এবং দাবিগুলি পূরণ করা হোক।”

দেখুন অন্য খবর :

Latest News

বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে শেখ হাসিনাই অপরিহার্য

১১ জুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। আমরা যারা ওয়ান-ইলেভেনের অন্ধকার সময় প্রত্যক্ষ করেছি, রাজপথে আন্দোলন করেছি,...

More Articles Like This