38.5 C
Kolkata

‘আমরাই তৃণমূল, কংগ্রেসে মিশছি না’, জল্পনার মাঝে বিরাট দাবি ঋতব্রতর

Must Read

ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে ভাঙনের জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। এই আবহে বুধবার বিধানসভার বাইরে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তাঁর দাবি, তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরে বিধায়কদের সংখ্যা ইতিমধ্যেই ৫৮ থেকে বেড়ে ৬৪-এ পৌঁছেছে এবং আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে। ঋতব্রত বলেন, “সংখ্যাটা ৬৪ পেরিয়ে গিয়েছে। আগামীকাল হয়তো ৬৫ হয়ে যাবে। এই ভাঙন চলতেই থাকবে। আমরা তৃণমূল। আমরা কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছি না।”

তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কারণ, একই সময়ে দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একাধিক বৈঠকের খবর সামনে এসেছে। রাজনৈতিক মহলের একাংশে জল্পনা তৈরি হয়েছে, জাতীয় রাজনীতির পরিবর্তিত সমীকরণে কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক নতুন মোড় নিতে পারে।

আরও পড়ুন: ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়! প্রাক্তন মেয়রের বিরুদ্ধে কী অভিযোগ বিজেপি কর্মীর?

এদিকে শুধু বিধানসভাই নয়, তৃণমূলের সংসদীয় দলেও ভাঙনের দাবি উঠেছে। সূত্রের খবর, লোকসভায় কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন তৃণমূল সাংসদ এনডিএ শিবিরে যোগদানের ইচ্ছা প্রকাশ করে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে রাজ্যসভায় তৃণমূলের দুই সাংসদ সুখেন্দুশেখর রায় ও সুস্মিতা দেব পদত্যাগ করেছেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে সোনিয়া গান্ধীর সঙ্গে ধারাবাহিক বৈঠককে ঘিরেও নানা জল্পনা ছড়িয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে।

দেখুন আরও খবর:

Latest News

IPS-এর পর এবার IAS, রাজ্যে ১৮ আমলার বদলি

কলকাতা: নবান্নে বড় প্রশাসনিক বদল। বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এক ধাক্কায় ১৮ জন আইএএস আধিকারিকের (WB IAS...

More Articles Like This