33.5 C
Kolkata

রাজধানী এক্সপ্রেসে ব্যাগ চুরি, যাত্রী দম্পতিকে ৮০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ

Must Read

ওয়েব ডেস্ক : রাজধানী এক্সপ্রেসে (Rajdhani Express) যাত্রার সময় ব্যাগ চুরির ঘটনায় যাত্রী দম্পতিকে ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল পঞ্জাবের জেলা উপভোক্তা নিষ্পত্তি কমিশন ( district consumer commission)। সংরক্ষিত থ্রি-এসি কোচে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় নর্দার্ন রেলের বিরুদ্ধে পরিষেবায় গাফিলতির অভিযোগকে মান্যতা দিয়েছে কমিশন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ ডিসেম্বর ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে স্ত্রী ও সন্তানকে নিয়ে সফর করছিলেন কালু রাম। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের কাছে পৌঁছতেই তাঁদের হ্যান্ডব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগে ছিল প্রায় ১৫ গ্রাম ওজনের সোনার মঙ্গলসূত্র, ৫ হাজার টাকা নগদ এবং একটি ব্যাঙ্ক পাসবই। অভিযোগ, ঘটনার পর কোচ অ্যাটেনডেন্টকে খুঁজে পাওয়া যায়নি। পরে আরপিএফ ও টিটিই-কে বিষয়টি জানানো হয়। নয়াদিল্লি পৌঁছে জিরো এফআইআর (FIR) দায়ের করেন ওই দম্পতি।

আরও খবর : লোকসান পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিএসএনএল, প্রথম ত্রৈমাসিকে ১০% আয় বৃদ্ধি, ভরসা বাড়াচ্ছে সরকারি সংস্থা

শুনানিতে নর্দার্ন রেল দাবি করেছিল, চুরির অভিযোগ রেলের পৌঁছয়নি। তবে কমিশনের সামনে রেলের জমা দেওয়া নথিতেই দেখা যায়, আরপিএফ এসকর্ট দল ট্রেনের মধ্যেই অভিযোগ গ্রহণ করেছিল। পাশাপাশি, ঘটনার সময় কোন কোচ অ্যাটেনডেন্ট দায়িত্বে ছিলেন, এমন কোনও ডিউটি রোস্টারও কমিশনের সামনে পেশ করতে পারেনি রেল।

সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে কমিশন চুরি যাওয়া সামগ্রীর জন্য ৭০ হাজার টাকা এবং মানসিক হয়রানির ক্ষতিপূরণ হিসেবে আরও ১০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, এক মাসের মধ্যে ওই অর্থ পরিশোধ না করলে পুরো টাকার উপর বার্ষিক ১২ শতাংশ হারে সুদও দিতে হবে বলে নির্দেশে জানানো হয়েছে।

Latest News

টানা ব্যর্থতার পর সূর্যকুমারকে ফেরানোর ভাবনায় বিসিসিআই?

ওয়েব ডেস্ক : টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের নেতৃত্বে পরিবর্তন এনেছিল বিসিসিআই (BCCI)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পরিবর্তে...

More Articles Like This