‘আমি চাই না ফুনসুখ ওয়াংড়ুর কিছু হোক’, কাতর আর্তি জানালেন ‘থ্রি ইডিয়টস’-এর চতুর!

Must Read

ওয়েব ডেস্ক : নিট-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক সহ একাধিক বিষয় নিয়ে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তাঁর সমর্থনে এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা ওমি বৈদ্য (Omi Vaidya)। সমাজমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওয় তিনি বলেন, “আমি চাই না ফুনসুখ ওয়াংডু মারা যাক।” একই সঙ্গে সোনম ওয়াংচুকের কাজ ও তাঁর আন্দোলনের কারণ সম্পর্কে সকলকে অবগত হওয়ার আহ্বান জানান।

ভিডিও বার্তায় ওমি (Omi Vaidya) মনে করিয়ে দেন, ‘থ্রি ইডিয়টস’-এ আমির খান অভিনীত ফুনসুখ ওয়াংড়ু চরিত্রটি বাস্তবের সোনম ওয়াংচুককে অনুসরণ করেই তৈরি হয়েছিল। ব্যক্তিগতভাবে ওয়াংচুকের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরে তাঁকে একজন উদ্ভাবক, শিক্ষাবিদ এবং অত্যন্ত বিনয়ী মানুষ বলে উল্লেখ করেন তিনি।

আরও খবর : সৃজিতের নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’ হচ্ছেন যিশু, কবে শুরু শুটিং?

ওমির (Omi Vaidya) দাবি, দীর্ঘ অনশনের কারণে ওয়াংচুকের (Sonam Wangchuk) শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। রক্তে শর্করার মাত্রাও অনেকটাই কমে গিয়েছে। শিক্ষা ব্যবস্থা, লাদাখের স্বশাসন এবং পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই তিনি আন্দোলন করছেন বলে জানান অভিনেতা। মতের অমিল থাকলেও এমন একজন মানুষের জীবন বিপন্ন হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলনকারী সংগঠনের দাবি, অনশন শুরু হওয়ার পর থেকে সোনম ওয়াংচুকের ওজন প্রায় ৯ কেজি কমেছে। ইতিমধ্যেই সমাজকর্মী ও আইনজীবী প্রশান্ত ভূষণও ওমি বৈদ্যের ভিডিও শেয়ার করে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। আগামী ২০ জুলাই সংসদ অভিযানের ডাকও দিয়েছে আন্দোলনকারীরা।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This