38.4 C
Kolkata

৫৯০ কোটির প্রকল্প, ৭১ কোটি টাকার রোড ওভার ব্রিজ…! বঙ্গ সফরে ঢালাও কর্মসূচি প্রধামন্ত্রীর

Must Read

কলকাতা: দু’দিনের বঙ্গ সফরে শনিবার রাজ্যে আসছেন প্রধনামন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনি ও রবিবার রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা সাড়ে তিনটের সময় হুগলির তারকেশ্বরের মাটি স্পর্শ করবে প্রধানমন্ত্রীর কপ্টার। রেল, কৃষি, গ্রামীণ এলাকার উন্নয়ন, মৎস্য চাষ সংক্রান্ত একাধিক প্রকল্পের ভিত্তিপস্থর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। বাংলা থেকে পিএম কিষান যোজনার অধীনে গোটা দেশের ৯.৪৪ কোটি কৃষককে আর্থিক সাহায্য দেবেন। ২১ তারিখ কলকাতায় আন্তর্জান্তিক যোগ দিবস উদযাপনে যোগ দেবেন তিনি।

শনিবার উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, রেল-সহ বিভিন্ন প্রকল্পের সূচনা তারকেশ্বরের (Tarkeshwar) মাটি থেকে করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে, দু’দিনের বাংলা সফরের মধ্যে ২০ তারিখ ৩টে ৪৫ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে অংশ নেবেন। হুগলির তারকেশ্বর থেকে পশ্চিমবঙ্গ দিবস পালনের পাশাপাশি একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ কৃষি প্রকল্পের সূচনা করবেন তিনি। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল কৃষি মিশনের অংশ হিসেবে ‘এগ্রি-স্ট্যাক’ প্রাকৃতিক কৃষি বিষয়ক জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধান-ধান্য কৃষি যোজনা।

আরও পড়ুন: গ্রেফতারি এড়াতে ত্রিপুরা হাইকোর্টে অভিষেক! মামলার শুনানিতে কী নির্দেশ দিল আদালত?

আজ প্রধানমন্ত্রীর সফরের মূল আকর্ষণ হল প্রায় ৫৯০ কোটি টাকা মূল্যের একটি বিশাল রেল পরিকাঠামো সংস্কার প্রকল্প, যা মূলত এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে, গতিশীলতা বাড়াতে এবং জনকল্যাণকে ত্বরান্বিত করতে বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি হাওড়ায় আনুমানিক ৯৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা একটি অত্যাধুনিক, ৩০০ শয্যা বিশিষ্ট নতুন বিভাগীয় রেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।এই আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে উন্নত ডায়াগনস্টিক সেটআপ, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং স্পেশালিটি ক্লিনিকাল পরিষেবা সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত থাকবে।প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে ৪৯টি রাস্তার কাজের উদ্বোধনও করবেন। ২১ তারিখ কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী। রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি নৌ-জাহাজ—একটি অত্যাধুনিক স্টিলথ ফ্রিগেট ‘আইএনএস দোনাগিরি’ একটি বৃহৎ জরিপকারী জাহাজ ‘আইএনএস সংশোধক’ ও অগভীর জলে সাবমেরিন-বিরোধী লড়াইয়ে সক্ষম ‘আইএনএস অগ্রয়’ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত করবেন। সেগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Latest News

ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

ওয়েব ডেস্ক : চোটের কারণে আফগানিস্তান সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে...

More Articles Like This