32.7 C
Kolkata

ড্রেন সংস্কারে নামল কেএমডিএ, অবৈধ দখল না সরালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রী উমেশ রাইয়ের

Must Read

ওয়েব ডেস্ক : বর্ষা শুরু হয়েছে বঙ্গে। প্রবল বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গেও বৃষ্টি জারি রয়েছে। এদিকে বর্ষা শুরু হলেই জলযন্ত্রণার সম্মুক্ষীন হতে হয় সাধারণ মানুষকে। তাই বর্ষার (Monsoon) আগে জলমগ্নতার সমস্যা কমাতে নিকাশি ব্যবস্থার উন্নয়নে জোর দিল কেএমডিএ (KMDA)। শুক্রবার বেলগাছিয়া ভাগাড় এলাকা পরিদর্শনে যান রাজ্যের নগর উন্নয়ন প্রতিমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই (Umesh Rai)।

পরিদর্শনের পর তিনি জানান, গত প্রায় ১৫ বছর ধরে রানী ঝিল-সহ একাধিক বড় নিকাশি নালা প্লাস্টিক, আবর্জনা ও পলি জমে কার্যত বুজে গিয়েছে। পাশাপাশি ড্রেনের ধার দখল করে গড়ে ওঠা অবৈধ গুমটির কারণে জেসিবি বা ভারী যন্ত্র ব্যবহার করে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। ফলে শ্রমিকদের দিয়ে ম্যানুয়ালি পরিষ্কারের কাজ করতে অন্তত দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। মন্ত্রী আরও জানান, এই নালাগুলি বুজে যাওয়ার জেরেই বালি পুরসভার ৭, ৮, ৯ এবং ৫০ নম্বর ওয়ার্ডে বর্ষার সময় জল জমার সমস্যা প্রকট হয়ে ওঠে।

আরও খবর : সাধের জামাইদের পাতে রকমারি পদ দিতে পকেট ফাঁকা শ্বশুর-শাশুড়ির

অবৈধ দখলদারদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে উমেশ রাই (Umesh Rai) বলেন, “কয়েকটি অবৈধ দোকানের জন্য লাখ লাখ মানুষকে জলবন্দি হয়ে থাকতে দেওয়া যাবে না। দু’দিনের মধ্যে স্বেচ্ছায় গুমটি না সরালে মাইকিং করে নোটিস দেওয়া হবে। তারপর কর্পোরেশন আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চালাবে।”

তিনি আরও জানান, সেচ দফতরের সঙ্গে সমন্বয় রেখে বর্ষার আগেই নিকাশি সংস্কারের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চারটি গুরুত্বপূর্ণ ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শিবপুর বিধানসভার বিধায়ক রুদ্রনীল ঘোষও (Rudranil Ghosh)।

দেখুন অন্য খবর :

Latest News

মঙ্গলবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা!

কলকাতা: আষাঢ় পেরিয়ে শ্রাবণের শুরুতেই ফের সক্রিয় বর্ষা (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত...

More Articles Like This