বাড়িতে পুলিশি তল্লাশি, ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় কী জানালেন?

Must Read

কলকাতা: শনিবার ভোর ৩টে নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে শালবনি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পটুয়াপাড়ার বাড়ির সামনে পৌঁছে যায়। দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয় বাড়ির বাইরে। পরে তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। তল্লাশি চলে প্রায় ৯০ মিনিট। প্রায় পাঁচ ঘণ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে ছিল শালবনি থানার পুলিশ। কলকাতা পুলিশের বড় বাহিনীও অভিষেকের কালীঘাট রোডের বাড়ির সামনে হাজির ছিল। তল্লাশি শেষে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর পুরো বাড়ি সার্চ করা হয়েছে।

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজেই এই তল্লাশি অভিযান শালবনি থানার পুলিশের। পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে তোলাবাজি, জমি দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে সুমিতের খোঁজে তল্লাশি চলছে। সূত্রের খবর, সুমিতের মোবাইলের শেষ ‘টাওয়ার লোকেশন’ ছিল অভিষেকের বাড়িতেই। সেই সূত্র ধরে রাত ৩টে নাগাদ পুলিশ কালীঘাটের পটুয়াপাড়ায় পৌঁছে যায়। অনেকবার ডাকাডাকি করার পর কোনও সাড়া নি পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢোকেন পুলিশ আধিকারিকরা। সকাল সাতটার কিছুটা পরে সেখান থেকে বেরিয়ে যায় শালবনি থানার পুলিশ।

আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে উঠল আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ

তল্লাশি অভিযানের খবর পাওয়ামাত্রই গাড়ি চড়ে তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তল্লাশি শেষে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর পুরো বাড়ি সার্চ করা হয়েছে। এই তল্লাশি প্রসঙ্গে অভিষেক বলেন, ‘তদন্ত আমি সব রকম সহযোগিতা করেছি। লুকিয়ে রেখেছি কি না, আমার পুরো বাড়ি সার্চ হয়েছে। উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞাসা করুন। আমি তদন্তকারী সংস্থা নই।’

Latest News

বাগবাজার পুজো কমিটির গঠন প্রক্রিয়ার জট কাটল

ওয়েব ডেস্ক : বাগবাজারের পুজো কমিটি (Bagbazar Puja Committee) গঠন প্রক্রিয়া সঠিক। নিম্ন আদালতের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট...

More Articles Like This