29.7 C
Kolkata

তৃণমূলের হারে কংগ্রেসের জয়! দখলমুক্ত হল দলীয় কার্যালয়

Must Read

নদিয়া: সোমবার পালাবদল হল রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে। তৃণমূলকে (TMC) সরিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি (BJP)। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেছে পদ্ম শিবির। আর রাজ্যে বড় পরিবর্তনের হতেই নদিয়ায় নতুন করে শক্তি সঞ্চয় করল কংগ্রেস (Congress)। অবশেষে দলখলমুক্ত হল হাত শিবিরের দলীয় কার্যালয় (Party Office)।

নদিয়ার (Nadia) করিমপুরের নতিডাঙ্গা ২ অঞ্চলে বহুদিন ধরে দখল হয়ে থাকা কংগ্রেসের দলীয় কার্যালয় পুনরুদ্ধার করলেন কংগ্রেস প্রার্থী পূজা পরাজিত রায় চৌধুরী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ওই দলীয় কার্যালয়টি তৃণমূল কংগ্রেস দখল করে নেয় বলে অভিযোগ। এরপর দীর্ঘদিন ধরেই কার্যালয়টি নিজেদের নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়ে আসছিল কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন: পালাবদল ঘটিয়েই বড় মন্তব্য শুভেন্দুর! মুখ্যমন্ত্রী কি তিনিই? কী জানালেন বিজেপি বিধায়ক?

সম্প্রতি রাজ্যের নির্বাচনী ফলাফলে বিজেপির ব্যাপক সাফল্য এবং তৃণমূল কংগ্রেসের বড় ধাক্কার পর রাজনৈতিক সমীকরণে বদল দেখা যায়। সেই সুযোগেই কংগ্রেস কর্মী-সমর্থকেরা এগিয়ে এসে দখলমুক্ত করে নিজেদের পুরনো দলীয় কার্যালয় পুনরুদ্ধার করেন।

দেখুন আরও খবর:

Latest News

তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Trinamool Bank Account) রয়েছে কাটমানির টাকা। দলেরই এক বিধায়ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী...

More Articles Like This