Forbidden

You don't have permission to access th1s resource.

স্করপিওর ধাক্কায় মর্মান্তিক ঘটনা হরিয়ানায়! তদন্তে পুলিশ - KolkataTV
32.2 C
Kolkata

স্করপিওর ধাক্কায় মর্মান্তিক ঘটনা হরিয়ানায়! তদন্তে পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : হরিয়ানায় (Haryana) ভয়াবহ ঘটনা। পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তন্ত পাঁচ জনের। তাঁদের মধ্যে চার জন পুলিশ (Police) অফিসার বলেই জানা যাচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ধুলাওয়াত টোল প্লাজার কাছে এই দুর্ঘটনাটি (Incident) ঘটেছে বলেই খবর। স্করপিওর সঙ্গে একটি চারচাকার গাড়িতে ধাক্কায় এমন দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর।

এই ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই স্করপিওটি সামনে থাকা চারচাকা গাড়িটিকে ওভারটেকের চেষ্টা করছিল। সেই সময় স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই গাড়িটিকে। কুন্ডলি-মানেসর-পালওয়াল (KMP) এক্সপ্রেসওয়েতে এই ঘটনাটি ঘটে। এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। এর পরেই দ্রুত সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিক্ৎসকরা সবাইকে মৃত বলে ঘোষণা করেন।

আরও খবর : হায়দরাবাদ-চণ্ডীগড়গামী বিমানে চাঞ্চল্যকর ঘটনা! আতঙ্কের মধ্যে যাত্রীরা

এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। মহয়না তদন্তের জন্য দেহগুলিকে পাঠানো হয়েছে নলহর ও সিভিল হাসপাতালে। পুলিশের তরফে জানাো হয়েছে, দুর্ঘটনায় মৃত পুলিশকর্মীরা উত্তরপ্রদেশের জালাউন জেলায় কর্মরত ছিলেন।

এই ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রচণ্ড গতিতে ওবারটেক করার সময়েই এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।

দেখুন অন্য খবর :

Latest News

রশিদের ঝড়ে বিশ্বকাপ নিশ্চিত আফগানিস্তানের, শেষ টিকিটের দৌড়ে বড় চাপে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

ওয়েব ডেস্ক : বিশ্বকাপের দরজা খুলে গেল আফগানিস্তানের (Afganistan) জন্য। আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে বড় জয় তুলে নিয়ে...

More Articles Like This