পানিহাটিতে সিইএসসির বহুতলে ভয়াবহ আগুন, ছড়াল কালো ধোঁয়া! ঘটনাস্থলে ৭ ইঞ্জিন

Must Read

ওয়েব ডেস্ক : রবিবার দুপুরে পানিহাটিতে (Panihati) সিইএসসির ডিস্ট্রিবিউশন বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire)। বিটি রোডের উপর অবস্থিত ওই বহুতলের নিচের তলায় আগুনের সূত্রপাত বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য অংশে। আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আচমকাই ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। এরপরই দ্রুত আগুন (fire) ছড়িয়ে পড়ে। যদিও ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার পর কয়েকটি ঝুপড়িতেও আগুন ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়দের দাবি।

আরও খবর :  বাইক থামাতেই বস্তা থেকে চুইয়ে পড়ল রক্ত! প্রেমিকাকে খুনের অভিযোগে গ্রেফতার যুবক

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে ভবনের পিছনে থাকা বসতি নিয়ে। আগুন (fire) যাতে সেখানে পৌঁছতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখছেন দমকলকর্মীরা। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। আগুন নেভাতে জলের পাশাপাশি ফোমও ব্যবহার করা হচ্ছে বলে খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

অন্যদিকে, বিটি রোডের উপরেই ভবনটি হওয়ায় অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে যান চলাচলেও। রবিবার দুপুরে ব্যস্ত সময়ে রাস্তার ওই অংশে যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে ট্রাফিক নিয়ন্ত্রণে নামে পুলিশ। কী থেকে এই আগুন তা খতিয়ে দেখা হচ্ছে।

Latest News

বক্তৃতার মাঝেই শি জিনপিংয়ের দিকে নজর, আচমকা থেমে গেলেন মোদি! কী হয়েছিল ব্রিকস মঞ্চে?

ওয়েব ডেস্ক : দিল্লিতে ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চে শনিবার নজর কাড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) একটি মুহূর্ত।...

More Articles Like This