ক্যানিং: ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল (West Bengal Assembly Election 2026) প্রকাশের পর গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হল ক্যানিং ১ (Canning) নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাসকে। শুক্রবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ক্যানিং থানার মিঠাখালি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এলাকায় গুলি চালনার একটি ঘটনায় নাম জড়ায় উত্তম দাসের। সেই মামলার তদন্তে নেমেই শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ।
আরও পড়ুন: রাতারাতি ‘পার্টি অফিস’ থেকে মন্দির! বামনখালিতে তৃণমূল-বিজেপি সংঘাতে চড়ল রাজনৈতিক উত্তাপ
প্রশাসনিক সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকার বহু কৃষকই স্বেচ্ছায় জমি দিতে এগিয়ে এসেছেন। সরকারি ন্যায্যমূল্যের বিনিময়ে জমি তুলে দেওয়ার অঙ্গীকারপত্রেও স্বাক্ষর করছেন তাঁরা। কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরেই সীমান্তে কাঁটাতারের বেড়ার দাবি জানিয়ে আসছিলেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, সীমান্তে কাঁটাতার না থাকায় বাংলাদেশি দুষ্কৃতীরা প্রায়শই সীমান্ত পেরিয়ে এসে ফসল কেটে নিয়ে যেত, গবাদি পশু চুরি করে পাচার করত। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন সীমান্ত এলাকার মানুষ। তাঁদের মতে, কাঁটাতারের বেড়া তৈরি হলে এই ধরনের ঘটনা অনেকটাই কমবে।
হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক স্বপন তরফদার জানান, রাজ্য সরকারের সিদ্ধান্ত কার্যকর করতেই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। কৃষকদের সহযোগিতায় দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে বলেও আশাবাদী প্রশাসন। জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হলেই সিপিডাব্লুডির মাধ্যমে সীমান্তে কাঁটাতারের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।
