34 C
Kolkata

পঞ্চায়েতের পদ থেকে পদত্যাগ পবিত্র করের! নন্দীগ্রামে বিরাট ধাক্কা খেল তৃণমূল

Must Read

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একের পর এক দলত্যাগ ও রাজনৈতিক দূরত্ব তৈরির আবহে ফের ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস (TMC)। এবার নন্দীগ্রামের পরাজিত তৃণমূল প্রার্থী পবিত্র কর (Pabitra Kar) গ্রাম পঞ্চায়েতের সদস্যপদ থেকে ইস্তফা (Resign) দিলেন। শুধু তিনিই নন, তাঁর স্ত্রী শিউলি করও সদস্যপদ ছাড়ার আবেদন জানিয়েছেন। সূত্রের খবর, নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন দু’জনেই। পবিত্র কর ১২ নম্বর বুথ থেকে এবং শিউলি কর ৭ নম্বর বুথ থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। যদিও পরে তাঁরা গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন।

রাজনৈতিক মহলে চর্চা, নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে লড়াইয়ে পবিত্র করকে সামনে এনে বড় রাজনৈতিক বার্তা দিতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চলতি বছরের ১৭ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগদান করেন পবিত্র। সেই সময় তাঁকে বুকে জড়িয়ে ধরে অভিষেক বলেছিলেন, নন্দীগ্রামের মাটি ‘পবিত্র’ করতে হবে।

আরও পড়ুন: তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনতেই কী হল? দেখুন বড় খবর

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে পবিত্র কর শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ সংগঠনিক ভূমিকা ছিল তাঁর। তবে পরে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় এবং তিনি কিছুটা রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন। ছাব্বিশের নির্বাচনের আগে তাঁর তৃণমূলে যোগদানকে ঘিরে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছিল। বিরোধী দলনেতার বিরুদ্ধে স্থানীয় সমীকরণে পবিত্র করকে বড় অস্ত্র হিসেবেই ব্যবহার করতে চেয়েছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু ভোটের ফলাফলে সেই কৌশল সফল হয়নি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ৯ হাজার ৬৬৫ ভোটের ব্যবধানে পরাজিত হন পবিত্র কর।

দেখুন আরও খবর:

Latest News

কলকাতার গুরুত্বপূর্ণ এলাকায় এবার ‘ফ্রি পার্কিং’! তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের

কলকাতা: বঙ্গে বিজেপি (BJP) সরকার গঠনের পর থেকেই একের পর এক প্রশাসনিক নির্দেশ জারি হচ্ছে রাজ্যে। তার মধ্যেই এবার...

More Articles Like This