ব্রেকফাস্টে বেরিয়েই ভয়াবহ হামলার শিকার নার্স, বেঙ্গালুরুতে চাঞ্চল্য

Must Read

ওয়েব ডেস্ক : সকালে ক্লিনিক থেকে ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলেন ২৬ বছরের নার্স মধুমিতা। সেই সময়ই বেঙ্গালুরুর (Bengalurur) জেপি নগর এলাকায় তাঁকে ধাওয়া করে হামলার অভিযোগ ওঠে তাঁর স্বামীর বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অভিযুক্ত ভেঙ্কটেশ মোটরবাইকে করে সেখানে এসে অপেক্ষা করছিলেন। মধুমিতা বাইরে বেরোতেই তাঁকে তাড়া করে ক্লিনিকের পার্কিং এলাকায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগ, পার্কিং এলাকায় মধুমিতার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর পর তাঁর দিকে অ্যাসিড ছোড়া হয়। চিৎকার শুনে স্থানীয় মানুষ ও ক্লিনিকের কর্মীরা এগিয়ে আসার চেষ্টা করেন। হামলাকারী তাঁদেরও অস্ত্র দেখিয়ে ভয় দেখায় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও খবর : বন্দে মাতরমের পর ইউপিআই, ফের কংগ্রেসের বিপরীতে ওমর! মাশুল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে সমর্থন ন্যাশনাল কনফারেন্সের

ঘটনার সময় কাছেই কর্তব্যরত ট্রাফিক পুলিশের এক সাব-ইনস্পেক্টর পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন। পুলিশ (Police) জানিয়েছে, পালানোর চেষ্টা করার সময় ভেঙ্কটেশকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হামলায় গুরুতর আহত মধুমিতাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাঁর চিকিৎসা চলছে।

মধুমিতা কলকাতার বাসিন্দা এবং বেঙ্গালুরুর ওই বেসরকারি ক্লিনিকে প্রায় দেড় বছর ধরে নার্স হিসেবে কাজ করছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, দম্পতি বেশ কিছুদিন ধরে আলাদা থাকছিলেন। তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। তবে হামলার সঠিক কারণ এখনও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার ভিডিও পুলিশের হাতে এসেছে বলেও জানা গিয়েছে।

Latest News

চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনই, নোয়েলের আপত্তিতে টাটা সন্সে বাড়ল টানাপোড়েন

ওয়েব ডেস্ক : টাটা (TATA) গোষ্ঠীর শীর্ষ মহলে চেয়ারম্যান পদ নিয়ে তৈরি হয়েছে বড়সড় মতবিরোধ। নোয়েল টাটার আপত্তি সত্ত্বেও...

More Articles Like This