চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনই, নোয়েলের আপত্তিতে টাটা সন্সে বাড়ল টানাপোড়েন

Must Read

ওয়েব ডেস্ক : টাটা (TATA) গোষ্ঠীর শীর্ষ মহলে চেয়ারম্যান পদ নিয়ে তৈরি হয়েছে বড়সড় মতবিরোধ। নোয়েল টাটার আপত্তি সত্ত্বেও টাটা সন্সের পরিচালন পর্ষদ এন চন্দ্রশেখরনকে (N Chandrasekaran) আরও পাঁচ বছরের জন্য চেয়ারম্যান পদে রাখার পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছে। এর ফলে টাটা সন্সের পরিচালনা কাঠামো নিয়ে টাটা ট্রাস্টস এবং সংস্থার পর্ষদের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এল।

চন্দ্রশেখরনের (N Chandrasekaran) বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি। এর আগে তিনি দ্বিতীয় দফায় চেয়ারম্যান পদে থাকতে আগ্রহী নন বলে জানিয়েছিলেন। পরে নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করে। সেই বৈঠকের পর চন্দ্রশেখরন পুনর্নিয়োগের প্রস্তাবে সম্মতি দেন এবং পরিচালন পর্ষদে বিষয়টি ভোটাভুটির জন্য ওঠে।

আরও খবর :  যে দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন মোদি, সেখানেই জন্মদিন পালন বিক্রমের! ক্রেতাদের জন্যও বিশেষ ‘চমক’

ভোটাভুটিতে চার জন পরিচালক চন্দ্রশেখরনের (N Chandrasekaran) পক্ষে মত দেন। অন্যদিকে নোয়েল টাটা তাঁর বিরুদ্ধে ভোট দেন। এরপরই টাটা ট্রাস্টস এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের দাবি, টাটা সন্সের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অনুযায়ী ট্রাস্টের মনোনীত দুই পরিচালকের উপস্থিতি এবং তাঁদের সমর্থন প্রয়োজন। নোয়েল টাটা বিরোধিতা করায় পুনর্নিয়োগের সিদ্ধান্ত আইনগত ভাবে কার্যকর নয় বলেই দাবি করেছে ট্রাস্টস। তবে ঠিক কী কারণে ফেরানো হল তাঁকে, তা এখনও অস্পষ্ট। তবে বোর্ডের প্রত্যেক সদস্যের ভোট পেয়ে সসম্মানেই টাটায় ফিরছেন চন্দ্রশেখরন।

Latest News

বৃষ্টি মাথায় নিয়েই বাজা কদমতলা ঘাটে প্রদীপ প্রজ্জ্বলন, মোদির জন্মদিন ঘিরে কলকাতায় বিশেষ আয়োজন

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় আলোর ছটায় সেজে উঠল কলকাতার বাজা কদমতলা ঘাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন...

More Articles Like This