29.8 C
Kolkata

পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে দায়ের এফআইআর

Must Read

কলকাতা: ২১-এ ভোট পরবর্তী অশান্তিতে উসকানি ছড়ানোর অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে দায়ের হল এফআইআর।অতীতের একটি টুইটকে কেন্দ্র করে পরমব্রতর ও স্বস্তিকা মুখোপাধ্যায়ও বিরুদ্ধে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উসকানি ও প্ররোচনার অভিযোগ এনেছেন আইনজীবী জয়দীপ সেন। গড়িয়াহাট থানায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) বিরুদ্ধে FIR করার আবেদনও জানিয়েছেন জয়দীপ সেন।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২১ সালের ২ মে বিকেলে পরমব্রত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ তার কিছুক্ষণ পর স্বস্তিকা মুখোপাধ্যায় সেই পোস্টের উত্তরে লেখেন, “Hahahah Hok Hok”। অভিযোগকারীর দাবি, নির্বাচনের ফল ঘোষণার মতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য প্রভাবশালী ব্যক্তিত্বদের তরফে হিংসা উস্কে দেওয়ার সামিল।অভিযোগ, ভোট পরবর্তী অশান্তির সময় স্যোশাল মিডিয়ায় উসকানিমূলক মন্তব্য সেই হিংসাত্মক পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে একইসঙ্গে রাজনীতির আঙিনাকেও প্রভাবিত করে। অভিযোগকারীর মতে, এই ধরনের মন্তব্য কার্যত রাজনৈতিক হিংসাকে প্রশ্রয় দেওয়া এবং তা বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব পোষণ করা। অভিযোগকারী আরও দাবি করেন, অভিনেতা-অভিনেত্রীর এই ধরনের পোস্ট এবং মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। সেই কারণে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আবেদন করা হয়েছে।

Latest News

বঙ্গে ঢুকল বর্ষা, উত্তরে শুরু প্রবল বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমি বায়ু? দেখুন মেগা আপডেট

ওয়েব ডেস্ক: টানা দাবদাহ, চরম আর্দ্রতা এবং অস্বস্তিকর গরমে গত কয়েক দিন কার্যত নাজেহাল ছিলেন বঙ্গবাসী। অবশেষে সেই অপেক্ষার...

More Articles Like This