বৈভব কেন প্রথম একাদশে সুযোগ পাচ্ছে না, সাফ জানালেন গম্ভীর

Must Read

ওয়েব ডেস্ক: শুধু ভারত নয়, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম চর্চিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhab Suryavanshi)। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ব্যাট হাতে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে সে। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি। বিস্ময়কর ১৯৬.১০ স্ট্রাইক রেটে ১৫১ রান করেছেন। কিন্তু তা সত্ত্বেও আফগানিস্তানের বিরুদ্ধে সুযোগ পাননি বৈভব। অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)।

ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) স্পষ্ট জানিয়ে দিলেন, বৈভবকে এখনও অপেক্ষা করতে হবে। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে গম্ভীর জানান, গত কয়েক বছরে সঞ্জু দেখিয়েছে যে ও কী করতে পারে। ইংল্যান্ডে তাঁকে বসিয়ে বৈভকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া সবথেকে কঠিন ছিল বলে জানিয়েছেন হেড কোচ। তবে টি২০ বিশ্বকাপের কম্বিনেশনে ফিরে যাওয়াটাই আসল লক্ষ্য ছিল বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ছ’মাসেই ভাঙল বাগদান, আকৃতি বিচ্ছেদের কথা জানাতেই ইনস্টাগ্রাম ‘ফাঁকা’ পৃথ্বী শ-এর

গম্ভীর বলেন, “আমার মনে হয় স্যামসন প্রমাণ করেছে যে ও কী করতে সক্ষম। প্রতিভা ছাড়া কেউ তো আর বিশ্বকাপে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হতে পারে না। তাই ও নিজেকে যথেষ্ট প্রমাণ করেছে। আমার কোচিং ক্যারিয়ারে সম্ভবত সবচেয়ে কঠিন সিদ্ধান্তই ছিল ইংল্যান্ড সিরিজের দল থেকে ওকে বাদ দেওয়া, বিশেষ করে তার আগের পারফরম্যান্সের কথা বিবেচনা করলে।”

গম্ভীর আরও বলেন, “বৈভবের দিক থেকে বিষয়টা একদম পরিষ্কার, ওকে ওর সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। ওর প্রতিভা সম্পর্কে আমরা জানি এবং ও কী করতে পারে, তাও আমাদের জানা। তবে স্বাভাবিকভাবেই, যে দীর্ঘ সময় ধরে দুর্দান্ত পারফর্ম করে আসছে, সে দলে নতুন আসা কারও চেয়ে এগিয়ে থাকবে। আর যখনই সে সুযোগ পাবে, তখন তাকেও নিজেকে প্রমাণ করার জন্য পর্যাপ্ত সময় বা ধারাবাহিক সুযোগ দেওয়া হবে।

Latest News

মাত্র ৫ মিনিটের গুগল মিট! একসঙ্গে চাকরি গেল ৮০ ভারতীয় কর্মীর

ওয়েব ডেস্ক : চাকরি থেকে ছাঁটাইয়ের (Layoffs) খবর এল মাত্র কয়েক মিনিটের ভার্চুয়াল বৈঠকে। একসঙ্গে প্রায় ৮০ জন ভারতীয়...

More Articles Like This