দুর্গাপুর থেকে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’

Must Read

ভাটপাড়া: ভাটপাড়া (Bhatpara) তথা ব্যারাকপুর (Barakpore) শিল্পাঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী শাহজাহান আলি ওরফে ‘পিকে’-কে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন। অবশেষে পশ্চিম বর্ধমানের (Purba Bardhaman) দুর্গাপুর (Durgapur) থেকে তাঁকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শাহজাহান আলি ওরফে ‘পিকে’-র বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৯৯ (ডাকাতির প্রস্তুতি) ও ৪০২ (ডাকাতির উদ্দেশ্যে জমায়েত) ধারার পাশাপাশি অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারা এবং বিস্ফোরক আইনের ৪ ও ৫ ধারাতেও তাঁর বিরুদ্ধে মামলা রুজু রয়েছে।

আরও পড়ুন: পানিহাটি পুরসভায় তৃণমূল কাউন্সিলারের দুর্নীতি ফাঁস, সরব বিজেপি

দীর্ঘদিন ধরে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল ভাটপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

গ্রেফতারের পর ধৃতকে আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, অভিযুক্তের সঙ্গে আরও কিছু অপরাধচক্রের যোগাযোগ থাকতে পারে। সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের দাবি, ‘পিকে’-র গ্রেফতারি ভাটপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে অপরাধ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য। ধৃতকে জেরা করে অতীতের একাধিক অপরাধমূলক ঘটনার সূত্রও মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

Latest News

দিশা সইলান মৃত্যু মামলায় এফআইআর-এ নাম আদিত্য ঠাকরে, রিয়া চক্রবর্তীর

ওয়েব ডেস্ক: দিশা সইলান (Disha Sailan) মৃত্যুর মামলায় সিবিআই-এর (CBI) এফআইআর-এ নাম উঠল উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray), তাঁর পুত্র...

More Articles Like This