৫ দিন বদলে যাচ্ছে মাঝেরহাট লোকালের রুট! একাধিক ট্রেনের যাত্রাপথ কাটছাঁট, বেরনোর আগে জেনে নিন সূচি

Must Read

কলকাতা: উৎসবের মরসুম শুরু হতেই বদলে যাচ্ছে কলকাতার লোকাল ট্রেন পরিষেবা (Kolkata Local Train)। গণেশ (Ganesh) এবং বিশ্বকর্মা পুজোর (Biswakarma Puja) প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে বাবুঘাটে বাড়তে পারে ভিড়। সেই পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর—পাঁচ দিন একাধিক লোকাল ট্রেনের যাত্রাপথে পরিবর্তন আনছে পূর্ব রেল।

রেলের তরফে জানানো হয়েছে, এই পাঁচ দিন মাঝেরহাট লোকাল-সহ বেশ কিছু ট্রেন নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত যাবে না। কয়েকটি ট্রেনকে আবার ঘুরপথে চালানো হবে।

এই পাঁচ দিনের জন্য ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ, ৩০৩১২ বারাসত-মাঝেরহাট এবং ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট লোকাল টালা স্টেশন পর্যন্ত চলবে। উল্টোদিকে ৩০৩৩১ মাঝেরহাট-হাবড়া, ৩০১১১ বালিগঞ্জ-ব্যারাকপুর এবং ৩০১২৩ মাঝেরহাট-নৈহাটি লোকাল টালা থেকেই ফিরবে।

এ ছাড়াও ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ পর্যন্ত চলবে। ৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি রোড জংশন ও বালিগঞ্জ হয়ে ঘুরপথে মাঝেরহাটে পৌঁছবে।

৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর লোকালও বালিগঞ্জ ও কাঁকুড়গাছি রোড হয়ে ঘুরপথে চলবে। একই ভাবে ৩০১৩৫ মাঝেরহাট-রানাঘাট এবং ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত লোকালও মাঝেরহাট থেকে বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড হয়ে ঘুরপথে চলবে।

অন্যদিকে ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ৩০৪১৬ শিয়ালদহ-বিবাদীবাগ লোকালও মাঝেরহাট পর্যন্ত চলাচল করবে।

ফলে এই সময়ে মাঝেরহাট, বালিগঞ্জ, টালা, কাঁকুড়গাছি রোড-সহ সংশ্লিষ্ট স্টেশনগুলির যাত্রীদের বাড়তি সময় হাতে নিয়ে বেরনোর পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে অফিসযাত্রী ও পুজোর বাজারে বেরোনো মানুষদের ট্রেন ধরার আগে সংশ্লিষ্ট পরিষেবার পরিবর্তিত রুট দেখে নেওয়া জরুরি।

Latest News

বসছে আস্ত পাহাড়, গলগলিয়ে নামছে কাদা-পাথর! সিকিমে ভয়াবহ হড়পা বানের আশঙ্কা, সরানো হল ৩৮ পরিবার

ওয়েব ডেস্ক: একটানা বৃষ্টিতে ফের ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা পাহাড়ে। পশ্চিম সিকিমের গিয়ালশিং জেলার সিঙ্গলিথাম ও সংলগ্ন রিম্বি এলাকায় একের...

More Articles Like This