বন্যার পর এ বার তুষারধসের আতঙ্ক নেপালে, নিখোঁজ ১০ পর্বতারোহী

Must Read

ওয়েব ডেস্ক : একদিকে বন্যার ক্ষত এখনও শুকোয়নি, তার মধ্যেই নেপালে (Nepal) নতুন করে বিপদের আশঙ্কা। এ বার দেশটির পার্বত্য এলাকায় ভয়াবহ তুষারধসের (Avalanche) ঘটনা ঘটেছে। রবিবার মানাং জেলার নার-ফু অঞ্চলের হিমলুং হিমাল পর্বতে এই তুষারধস নামে। পর্বতটির উচ্চতা প্রায় ৭,১২৬ মিটার।

তুষারধসের পর এখনও ১০ জন পর্বতারোহীর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-এর সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারী। রবিবার সকাল পর্যন্ত নিখোঁজদের কোনও হদিস পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।

আরও খবর :  রাষ্ট্রপুঞ্জে স্থায়ী সদস্যপদ নিয়ে ভারতকে সমর্থন রাশিয়া সহ তিন দেশের

ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। নেপালের পর্যটন দফতরও পরিস্থিতির দিকে নজর রাখছে। দফতরের ডিরেক্টর জেনারেল রামকৃষ্ণ লামিছানে জানিয়েছেন, নিখোঁজ পর্বতারোহীদের বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি তাঁদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

পার্বত্য এলাকায় কয়েক দিন ধরে খারাপ আবহাওয়া চলছে। একটানা বৃষ্টি এবং তুষারপাতের জেরে উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারধসের আশঙ্কাও বেড়েছে। নেপাল সরকারের তরফে আগে থেকেই খারাপ আবহাওয়া নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। হিমলুং হিমাল নেপালের গুরুত্বপূর্ণ পর্বতারোহণ কেন্দ্রগুলির অন্যতম। প্রতি বছর বহু পর্বতারোহী এই এলাকায় যান। প্রায় ৪,৯০০ মিটার উচ্চতায় রয়েছে এর বেস ক্যাম্প। সেই পরিস্থিতির মধ্যেই নতুন করে তুষারধসের ঘটনা প্রশাসনের কাছে আরও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

Latest News

৫৫তম শতরান কোহলির, শতরান গিলেরও! ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে জয় ভারতের

ওয়েব ডেস্ক : থিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় ভারতের (Team India)। ২৯৬ রানের লক্ষ্য...

More Articles Like This