কলকাতা: আগে তাঁকে খুব একটা খোলামেলা পোশাকে বা ‘বোল্ড বিউটি’ অবতারে নিজেকে মেলে ধরেননি। আজকাল ফটোশুটে তাক লাগাছেন নবনীতা দাস। সাহসী ফটোশুটে সোশাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছেন নবনীতা দাস (Nabanita Das)। বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ নবনীতা দাস। বর্তমানে লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে দূরে।আপাতত পর্দায় কামব্যাকের কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন অভিনেত্রী নবনীতা দাস। কিন্ত স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয়।

দুধ সাদা বিছানায় খোলামেলা শরীরে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ালেন অভিনেত্রী। নবনীতার পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, সাদা ধবধবে বিছানায় কিছু ম্যাগাজিনের পাতা ওল্টানো এবং লাল ফুল। তারই পাশে অগোছলো বিছানায় খোলা পিঠে উপুড় হয়ে শুয়ে রয়েছেন নবনীতা। কোমর থেকে সাদা চাদর ঢাকা দেওয়া। আধ শোওয়া অবস্থায় নানান পোজে ছবি পোস্ট করেন অভিনেত্রী।

আরও পড়ুন: মা হওয়ার জল্পনায় প্রথমবার মুখ খুললেন সোহিনী সরকার
ছবিতে দেখা যাচ্ছে, সাদা চাদরে জড়ানো বক্ষযুগলে আগলে ফুলের তোড়া। ঠোঁটের কোণে এক চিলতে হাসিতে নবনীতা। আগে কোনওদিন নবনীতাকে এমন ‘বোল্ড’ অবতারে দেখা গিয়েছে কিনা সেই চিন্তায় মগ্ন অনুরাগীরা। নেটভুবনে লাস্যময়ী নবনীতার ছবি দাবানলের গতিতে ভাইরাল।এই ছবির সবচেয়ে আকর্ষণীয় দিক হল নবনীতার পিঠের অংশ একেবারে খোলা। তাঁর এলোমেলো চুল এবং উপুড় হয়ে শোওয়ার স্টাইল পুরুষ হৃদয়ের ধুকপুকানি বাড়িয়েছে।

এই সাহসী ছবির ক্যাপশনে নবনীতা লিখেছেন, ‘একটু অগোছালো, একটু জাদুকরী…’।নবনীতার পোস্ট দেখে এটা স্পষ্ট যে তিনি এখন মুম্বইতে রয়েছেন। সেখানকার এক বিলাসবহুল হোটেলের লাক্সারিয়াস রুমে এই ছবিগুলো তোলা।
