16.7 C
New York

১৬ হাজার ভোটে এগিয়ে মমতা, ভবানীপুরে পিছোলেন শুভেন্দু

Must Read

কলকাতা: ডবল ডিজিটে নেমে গেল তৃণমূল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হটস্পট ভবানীপুর বিধানসভা (Bhabanipur Assembly)। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ওই কেন্দ্রে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন। যুযুধান দুই প্রার্থীর মধ্যে সোমবার সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই।ভবানীপুরে মমতার ব্যবধান বাড়ল। পঞ্চম রাউন্ড গণনার শেষে তিনি ২৫৯৪২ ভোট পেয়েছেন। শুভেন্দুর ঝুলিতে আপাতত ৯২৩৬ ভোট।ষষ্ঠ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১১,১৫৫। মমতার প্রাপ্ত ভোট ৩০,৫৪৮। ব্যবধান ১৯,৩৯৩।

উল্লেখ্য, বাংলার মানুষ আজ রায় দিচ্ছেন। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, ২০১১ সালের মতোই এই প্রশ্ন ২০২৬ সালেও। কারণ, বিজেপি পরিবর্তনের ডাক দিয়েই বাংলার বিধানসভা নির্বাচনে লড়েছে। ভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছিল গত ১৫ মার্চ। তার পর গত ২৩ এবং ২৯ এপ্রিল দু’দিন ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ।প্রাথমিক ট্রেন্ডে বিরাট মার্জিনে এগিয়ে বিজেপি, অঙ্গ, বঙ্গ ও কলিঙ্গ জয়ের পথে গেরুয়া শিবির।যদিও প্রত্যাবর্তনেই আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। তার পরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে। ২৯৪ নয়, ২৯৩টি আসনে আজ রেজাল্ট। কারণ, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় ফের ভোট হবে ২১ মে। রিগিং, ছাপ্পার অভিযোগে ভোট বাতিল হয়ে গিয়েছে। আজ জিততে ম্যাজিক ফিগার হল ১৪৭। এবারের নির্বাচনে সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্র কলকাতার ভবানীপুর। এই কেন্দ্রে লড়ছেন মমা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী। দিনের শেষে মানুষ কী রায় দেয় সেই দিকে তাকিয়ে রাজ্যবাসী।

আরও পুড়ন:টিভিকে-র উত্থানে চাপে স্ট্যালিন, তামিলনাড়ুতে পরিবর্তন স্পষ্ট

Latest News

কবে শপথগ্রহণ করবেন বিজেপির নবনির্বাচিত বিধায়করা? জেনে নিন

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে অষ্টাদশ বিধানসভার নির্বাচনের ফলাফলে (West Bengal Assembly Election Result 2026) বয়ে গেল গেরুয়া ঝড়। সকাল...

More Articles Like This