গঙ্গার বাঁধের কাজের প্রভাব রেলে, মালদহ ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, বদল কয়েকটির রুট

Must Read

ওয়েব ডেস্ক : গঙ্গার বাঁধ কাটার কাজ শুরু হওয়ায় মালদহ ডিভিশনে (Malda Division) ব্যাহত হল রেল পরিষেবা। সাহেবগঞ্জ-বারহারওয়া শাখায় সাকরিগলি ও মহারাজপুর স্টেশনের মাঝের অংশে কাজ চলছে। নিরাপত্তার কারণে ওই পথে ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন করেছে রেল।

রেল সূত্রে খবর, ৬৩০৭৩ রামপুরহাট-সাহেবগঞ্জ মেমু এবং ৬৩৪০৬ সাহেবগঞ্জ-রামপুরহাট মেমু বাতিল করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর ৬৩০৭৪ সাহেবগঞ্জ-রামপুরহাট মেমু এবং ১৩৪২৮ সাহেবগঞ্জ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসও চলবে না।

আরও খবর : মিলন প্রধানের জামিন নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য, সোমবার শুনানি

শুধু ট্রেন বাতিল নয়, কয়েকটি ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। ১৩৪১০ কিউল-মালদহ টাউন এক্সপ্রেস মালদহ টাউনের বদলে সাহেবগঞ্জ পর্যন্ত চলবে। ১৩০৭২ জামালপুর-হাওড়া এক্সপ্রেস ভাগলপুর, দুমকা ও রামপুরহাট হয়ে চালানো হবে। ১৫৭৪৪ ফরাক্কা এক্সপ্রেসের রুটও বদলে জামালপুর, মুঙ্গের ও কাটিহার করা হয়েছে। এ ছাড়াও গয়া-হাওড়া এক্সপ্রেস, ভাগলপুর-রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এবং দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেলের পরিষেবাতেও পরিবর্তন করা হয়েছে। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে বাড়তি সময় লাগতে পারে।

মালদহ ডিভিশনে (Malda Division) রেল বিপর্যয় অবশ্য এই প্রথম নয়। চলতি মাসের গোড়াতেই নিউ ফরাক্কার কাছে রেললাইনে ধস নামার ঘটনায় দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। একাধিক ট্রেন বাতিল করার পাশাপাশি বহু ট্রেনকে ঘুরপথে চালাতে হয়েছিল। প্রায় ৬২ ঘণ্টার কাজের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।তার কিছুদিনের মধ্যেই ফের রেলপথে পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।

Latest News

নজিরের ছড়াছড়ির রাতে গিলের দাপট, রোহিতের শতরান, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ভারতের

ওয়েব ডেস্ক : রান ছিল পাহাড়প্রমাণ। কিন্তু ভারতের ব্যাটিংয়ের সামনে সেই পাহাড়ও শেষ পর্যন্ত হয়ে গেল নেহাতই ছোট। ওয়েস্ট...

More Articles Like This