28.5 C
Kolkata

‘ওয়েলনেস ভ্যাকেশনে’ সুপার হট মালাইকা!

Must Read

কলকাতা: শহরের কোলাহল থেকে দূরে মালদ্বীপে ওয়েলনেস ভ্যাকেশন মুডে মালাইকা (Malaika Arora Wellness Vacation)। বিলাসবহুল ভিলায় বিকিনিতে ধ্যানে মগ্ন সুপার হট মালাইকা আরোরা (Malaika Arora)। নিজের সাহসী রূপে ছবি পোস্ট করে আগুন ঝরাচ্ছেন নায়িকা।

এবার ছাইয়া ছাইয়া গার্ল-এর ডেস্টিনেশন মালদ্বীপ। বলিউড ডিভা মালাইকা, তাঁর ব্যস্ত সময়সূচি থেকে কিছুটা সময় বের করে ভ্যাকেশনে গিয়েছেন। ইনস্টাগ্রামে বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। মালাইকা তাঁর এই ভ্যাকেশনকে ‘ওয়েলনেস ভ্যাকেশন’ বা সুস্থতা-কেন্দ্রিক ছুটি হিসেবে বর্ণনা করেছেন। মালদ্বীপের একটি বিলাসবহুল ভিলায় থেকে, সেখানকার সুস্থতা ও প্রশান্তি লাভের বিভিন্ন রীতিনীতি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।

ছবির ক্যাপশনে মালাইকা লিখেছেন, তাঁর ছুটির দিনগুলো কতটা শান্তিদায়ক ছিল। তৃপ্তি সহকারে খাওয়াদাওয়ার পাশাপাশি, তিনি সেখানে কাটানো সময়ের নিস্তব্ধতা ও শান্ত পরিবেশ মন ভরে উপভোগ করেছেন। সেখান থেকে গ্ল্যামারাস ছবিও অনুগামীদের সঙ্গে শেয়ার করেছেন। সমুদ্র সৈকতে আরামদায়ক ও স্বস্তিদায়ক ছুটি কাটিয়েছেন মালাইকা।

বিকিনি পরে একান্ত অবসরে কাটানো নিজের একটি ছবি তিনি শেয়ার করেছেন। অন্য একটি ছবিতে তাঁকে ধ্যানে মগ্ন অবস্থায় দেখা গেছে। কখনও তাকে একাকী স্পা উপভোগ করতে দেখা গিয়েছে। অভিনেত্রী সুইমিং পুলে নেমে মনোকিনি পরে সাঁতার কেটেছেন এবং পরম আয়েশে সময় কাটিয়েছেন। পাশাপাশি তিনি মালদ্বীপের সুস্বাদু সব খাবারও উপভোগ করেছেন। মালাইকার ফিটনেস এবং তাঁর গ্ল্যামারাস লুকের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

Latest News

ফিরহাদের ইস্তফার পর মেয়র কে? রবিবার বৈঠক ডাকলেন মমতা

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ইস্তফার পর পুর প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে...

More Articles Like This