33.9 C
Kolkata

কাকলির অভিযোগ প্রিভিলেজ কমিটিতে পাঠাবেন স্পিকার? লোকসভায় এবার চাপে পড়বেন কল্যাণ?

Must Read

ওয়েব ডেস্ক: তৃণমূলের (TMC) অন্দরে দুই সাংসদের দ্বন্দ্ব নতুন নয়। তবে দলের সাম্প্রতিক ভরাডুবির পর সেই সংঘাত আরও প্রকাশ্যে এসেছে। এবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) দ্বারস্থ হলেন বারাসতের সাংসদ কাকলী ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)।

বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে আসে কাকলি ঘোষ দস্তিদারের লেটারহেডে লেখা একটি চিঠি। সেখানে তিনি অভিযোগ করেছেন, লোকসভার ভিতরে তাঁকে একাধিকবার মৌখিক হেনস্থা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁর আচরণকে ‘অভব্য’ বলেও উল্লেখ করেছেন কাকলি। চিঠিতে আরও দাবি করা হয়েছে, তিনি একাই নন, অন্য মহিলা সাংসদদের সঙ্গেও আপত্তিকর আচরণ করেছেন শ্রীরামপুরের সাংসদ।

আরও পড়ুন: নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে গুরুং, গিরি, বিস্ত! পালাবদল হতেই বদলাচ্ছে পাহাড়ের সমীকরণ?

রাজনৈতিক মহলে এখন জোর চর্চা, এই অভিযোগ যদি স্পিকার প্রিভিলেজ কমিটি বা এথিক্স কমিটির কাছে পাঠান, তাহলে বিপাকে পড়তে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকী সাসপেনশনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাচক্রে, কল্যাণ নিজেই লোকসভার প্রিভিলেজ কমিটির সদস্য।

ওয়াকিবহাল মহলের মতে, কোনও সাংসদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এলে স্পিকার চাইলে তা প্রিভিলেজ কমিটির কাছে পাঠাতে পারেন। এরপর কমিটি দুই পক্ষকে ডেকে তাঁদের বক্তব্য শুনবে এবং ঘটনার তদন্ত করবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন স্পিকার।

দেখুন আরও খবর:

Latest News

‘১৫ বছর থমকে উন্নয়ন’, মমতাকে সম্মান জানিয়েও ক্ষোভ উগড়ে দিলেন রচনা

নয়াদিল্লি: ‘১৫ বছর রাজ্যে থমকে উন্নয়ন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘সম্মান’ জানিয়েও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশংসায় রচনা বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This