29.5 C
Kolkata

ঝড়-বৃষ্টিতে রাজ্যে মৃত ৭, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা সরকারের

Must Read

ওয়েব ডেস্ক : শুক্রবার কলকাতা (Kolkata) সহ রাজ্যের বিভিন্ন জায়গা দিয়ে দুর্যোগ বয়ে গিয়েছে। দুপুরের পর থেকে তিলোত্তমা সহ বিভিন্ন জেলায় প্রবল ঝড় বয়ে গিয়েছে। সঙ্গে ছিল ভারী বৃষ্টিও (Rain)। তার জেরে কলকাতার বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ার খবর সামনে এসেছে। এমনকি ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গা থেকে। আর সেই মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

দুপুরের পর থেকে ঝড়-বৃষ্টি ও দুর্যোগে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বহু জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়েছে, কোথাও গাড়ির উপর ভেঙে পড়েছে গাছ। কোথাও বিদ্যুৎস্পৃষ্ট, কোথাও বজ্রপাতের জেরে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)।

আরও খবর : কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড় বদল, চালু হচ্ছে ‘ডিভিশনাল রিজার্ভ ইন্সপেক্টর’ পদ

তিনি জানান, পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকারের একাধিক দফতর। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে প্রশাসনের তরফে মনিটরিং চালানো হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ (Compensation) দেওয়ার ঘোষণা করা হয়েছে। জেলাশাসকদের দ্রুত সেই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি আহতদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাঁদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রুখতে কীভাবে আরও সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখতে মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বন দফতর, পরিবেশ দফতর এবং কলকাতা পুরসভার সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে।

দেখুন অন্য খবর :

Latest News

৬ বছর জেলবন্দি, তাও হয়নি বিচার? দিল্লিকাণ্ডে ফের জামিনের আর্জি শারজিল, উমরের

ওয়েব ডেস্ক: ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় (Delhi Violence Case 2020) ফের জামিনের (Bail) আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন...

More Articles Like This