অমিত শাহর পর্যালোচনা বৈঠকে জোর নারী নিরাপত্তায়, বাংলায় এসআইএ গঠনের উদ্যোগ

Must Read

ওয়েব ডেস্ক: কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজ্যের ঊর্ধ্বতন প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন তিনি। বৈঠকে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করার পাশাপাশি নারী নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, গ্রামীণ এলাকার মহিলাদের নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) বিশেষ জনসংযোগ কর্মসূচি চালু করবে। এই উদ্যোগের মাধ্যমে নারী নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ দ্রুত শোনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হবে।

আরও খবর : ‘ভারতকে পাঁচ দশক এগিয়ে থেকে পথ দেখিয়েছে বাংলা’, শব্দলোকের উদ্বোধনে বঙ্গসংস্কৃতির ভূয়সী প্রশংসা শাহের

অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করতে রাজ্যে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র আদলে একটি বিশেষ তদন্ত সংস্থা (এসআইএ) (SIA) গঠনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ এবং সংবেদনশীল মামলার তদন্তে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখলদারি উচ্ছেদ, পুলিশ বাহিনীর আধুনিকীকরণ এবং সাইবার নিরাপত্তা আরও জোরদার করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলিকে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This