অতিভারী বৃষ্টিতে নাগাল্যান্ডে ভয়াবহ ভূমিধস, মৃত শিশু-সহ অন্তত ৮

Must Read

ওয়েব ডেস্ক: টানা অতিভারী বৃষ্টির (Rain) জেরে নাগাল্যান্ডের (Nagaland) মোন জেলায় ভয়াবহ ভূমিধসের (Landslide) ঘটনা। ঘটনায় শিশু-সহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে খবর। একইসঙ্গে প্রবল বৃষ্টিতে এলাকায় হড়পা বান পরিস্থিতিও তৈরি হয়েছে। একাধিক বাড়ি ভেসে গিয়েছে এবং বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মন জেলার ডেপুটি কমিশনার ওয়েনিয়ে কোনিয়াক জানিয়েছেন, উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে। তবে ভূমিধসের (Landslide) পর বিপুল পরিমাণ জল নেমে আসায় উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), স্থানীয় স্বেচ্ছাসেবকেরা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন।

আরও খবর : জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর সমমর্যাদা পেতে চলেছে ‘বন্দেমাতরম’

শুধু মন জেলা নয়, মোকোকচুং জেলার তুলি মহকুমা-সহ রাজ্যের একাধিক এলাকায় অতিভারী বৃষ্টির (Rain) কারণে ভূমিধস, হড়পা বান, রাস্তা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সরকারি-বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে নাগাল্যান্ড সরকার। সংশ্লিষ্ট সব দফতরকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী নেফিউ রিও মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং আহতদের জন্য ৭৪ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পাশাপাশি সাধারণ মানুষকে ভূমিধসপ্রবণ এলাকা, নদীর তীর এবং ঝুঁকিপূর্ণ ঢাল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This