দু’বছর পরও মেলেনি বিচার, জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ নির্যাতিতার মা

Must Read

ওয়েব ডেস্ক : দু’বছর আগে কৃষ্ণনগরের (Krishnanagar) ঘটে গিয়েছিল ভয়াবহ ঘটনা। এক ছাত্রীকে ধর্ষণ ও তার পর অ্যাশিডে পুড়িয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ করেছিল পরিবার। কিন্তু মৃত্যুর ঘটনায় প্রায় দু’বছর কেটে গেলেও বিচার মেলেনি বলে অভিযোগ পরিবারের। সেই কারণেই বৃহস্পতিবার সমস্ত নথিপত্র নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে হাজির হন নির্যাতিতার মা (Suvendu Adhikari)। তাঁর দাবি, মেয়েকে ধর্ষণের পর অ্যাসিডে পুড়িয়ে খুন করা হলেও তৎকালীন তদন্তে ঘটনাকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করা হয়েছিল।

পরিবারের অভিযোগ, ২০২৪ সালের ১৬ অক্টোবর লক্ষ্মীপুজোর পরের দিন কৃষ্ণনগরের কোতোয়ালি এলাকায় ওই ছাত্রীর মৃত্যু হয়। প্রথমে খুনের অভিযোগ সামনে এলেও পরে পুলিশ আত্মহত্যার তত্ত্ব সামনে আনে। পরিবারের দাবি, বারবার ধর্ষণ ও খুনের অভিযোগ দায়েরের চেষ্টা করেও সাড়া মেলেনি। পরে আইনজীবীর সহায়তায় অভিযোগ নথিভুক্ত হলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

আরও খবর : নিম্নচাপ সরে গেলেও স্বস্তি নেই, কলকাতাসহ দক্ষিণবঙ্গে আরও দু’দিন বৃষ্টির পূর্বাভাস

নির্যাতিতার মায়ের আরও অভিযোগ, তৎকালীন সময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। এমনকি স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধেও তিনি অভিযোগ তুলেছেন। তবে সেই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

পরিবারের দাবি, ঘটনার সময় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। বর্তমানে মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর উদ্যোগে চালু হওয়া ‘জনতার দরবার’-এ উপস্থিত হয়ে ফের সুবিচারের আবেদন জানিয়েছেন নির্যাতিতার মা। তাঁর আশা, নতুন করে মামলার অগ্রগতি হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে।

Latest News

২০২৯ লোকসভা নির্বাচনে বাড়বে বুথ, নতুন ইভিএম কেনার পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের

ওয়েব ডেস্ক : ২০২৯ সালের লোকসভা নির্বাচনে (loksabha Election) দেশে প্রায় ১৫.৩৮ লক্ষ ভোটকেন্দ্র হতে পারে। ২০২৪ সালের সাধারণ...

More Articles Like This